7 Answers
ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি। এটা মনের মধ্যে তৈরী হওয়া একধরণের বিশেষ অনুভূতি। যে অনুভূতির প্রভাবে মানুষ তার সবকিছু দিয়ে হলেও ভালোবাসার মানুষটাকে পেতে চায়। যেমন: কেউ যদি কাঁদে সেটা হলো আবেগ, কেউ যদি কাউকে কাঁদায় তাহলে সেটা নিষ্ঠুরতা, আর কেউ যদি কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে তাহলে সেটাই হলো ভালোবাসা।
ভালোবাসা একটি মানবিক ও মানসিক অনুভূতি! তা হতে পারে কারো বাহ্যিক সৌন্দর্যের জন্য আবার হতে পারে কারো সুন্দর আচরণে সুন্দর একটি মনের প্রকাশের জন্য! ভালোবাসায় যেমনি আছে অনাবিল আনন্দ তেমনি আছে সীমাহীন কষ্টও! ভালোবাসার ক্ষেত্রে আনন্দ আর কষ্ট হচ্ছে একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ! মুদ্রার এক পিঠ ব্যাতিত অন্য পিঠের যেমন অস্তিত্ব থাকে না তেমনি দুঃখ-কষ্ট বিনা,, আনন্দহীন ভালোবাসার কোন অস্তিত্ব থাকে না! ভালোবাসার মানুষটির কাছে যা প্রত্যাশা তা পেলে কতইনা আনন্দের বন্যা বয়ে যায় হৃদয়পটে৷ আর না পেলেই সৃষ্টি হয় কষ্টের পাহাড় যা ডিঙানো অনেক সময় দুস্কর হয়ে পড়ে - তাইতো এমন একটি সম্পর্ককেই বলে ভালোলাগা---ভালোবাসা!
ভালবাসাকে একটি নির্দিষ্ট সংজ্ঞার দ্বারা প্রকাশ করা সম্ভব নয়।কারণ এর কোন নির্দিষ্টতা নেই।নেই কোন নির্দিষ্ট কারণ।তারপরও আমরা একে একটি নির্দিষ্ট ছকে ফেলে হিসেব করার চেষ্টা করি।ভালবাসা মূলত সম্মান ও শ্রদ্ধাবোধ থেকে জন্মায়।ভালবাসার উপায় হচ্ছে প্রতিদান পাবার আশা না করে ভালবেসে যাওয়া।ভালবাসার মাধ্যমে সব শ্রেণির মানুষের মধ্যকার বৈষ্যম্য দূর হয়।
ভালোবাসা হচ্ছে শুধুই আবেগ আসলে ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয় কিন্তু ভাই ইসলাম ধর্মে বিয়ের আগে ভালোবাসা জায়েজ না তাই এইসব আবেগ পায়ে ঠেলে দেওয়াটাই ভালো,কারন বিয়ের আগে একটা মেয়ের সাথে ফোন এস এম এস এ কথা বলাও হারাম আর এই সামান্য আবেগের জন্য পরকালে কঠিন শাস্তি পেতে হবেন আমরা জি এফ কে দিনে ৩০/৪০ বার ফোন দিতে পারি,তার সাথে কোনো সমস্যা হলে রাত জেগে কান্না করি কিন্তু আল্লাহর জন্য কান্না করতে পারিনা প্রতিদিন ৫ ওয়াক্ত ১৫মিনিট করে নামাজে সময় দিতে পারিনা পরিশেষে এটাই বলবো এইসব থেকে দূরে থাকুন ইহকাল এবং পরকালের জন্য ভালো হবে
ভালোবাসা হল কেউ তার বসবাসের জন্য নিরাপত্তা বিশিষ্ট এক আশ্রয়ের অনুসন্ধান করাকে বুঝায়,যেখানে সে শান্তি মত থাকিতে পারবে ।।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy