1 Answers
পবিত্র কোরআনে মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহপাক ঘোষণা করেছেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে। (সূরা জারিয়াতঃ ৫৬) মানুষ ও জিনের মধ্যে পার্থক্যঃ ★মানুষ মাটির তৈরী। ★মানুষ জিনদের দেখতে পায়না। ★মানুষ সৃষ্টির সেরা জীব। ★মানুষ খাবার খায়। ★মানুষ আল্লাহর ইবাদত করে। ★মানুষ দূর্বল। ★মানুষের আয়ু কম। ★মানুষ শুধু চলাফেরা করতে পারে। #জিন আগুনের তৈরী। #তারা মানুষদেরকে দেখতে পায়। #তারা সেরা জীব নয়। #তারাও খাবার খায়। #তারাও আল্লাহর ইবাদত করে। #তারা শক্তিবল। #তাদের আয়ু বেশি। #তারা বিভিন্ন আকৃতি ধারন করে উড়তে পারে। মানব জাতী সৃষ্টির পূর্ব থেকেই জিন জাতী সৃষ্টি হয়েছে এবং এখনও এরা বিদ্যমান কিন্তু আমরা তাদের দেখতে পাইনা। তারা ইবাদতের দিক থেকে অনেক এগিয়ে ছিল। পবিত্র কুরআন এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমানিত জিন জাতী মানুষকে উপকারও করে আবার ক্ষতিও করে কিন্তু এরা কোথায় বসবাস, কোথায় ইবাদত করে, তারা ইবাদত বেশি না কম করে, কে এগিয়ে সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারন, সেই অহী এখন আর আসেনা তা আসা বন্ধ হয়ে গিয়েছে।