1 Answers

যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয়েই দেশের প্রচলিত ব্যাংকিং আইনের আওতায় গঠিত ও পরিচালিত হয় তাই হলো অতফসিলি ব্যাংক। এ রূপ ব্যাংক সাধারণত ছোটো আকারে প্রতিষ্ঠিত হয় এবং নির্দিষ্ট এলাকার মধ্যেই এর কর্মতৎপরতা সীমাবদ্ধ থাকে। বাংলাদেশে মোট তফসিলি ব্যাংকের সংখ্যা ৫৭টি। এ ছাড়া যত ব্যাংক রয়েছে সবই অতফসিলি ব্যাংক। যেমন বাংলাদেশ সমবায় ব্যাংক লি., নারায়নগঞ্জ কো অপারেটিভ ব্যাংক লি., দিনাপুর ইন্ড্রাস্ট্রিয়াল ব্যাংক লি., রাজশাহী ব্যাংক লি., সৈয়দপুর কমার্শিয়াল ব্যাংক লি., দি কুমিল্লাহ কোঅপারেটিভ ব্যাংক লি., ফরিদপুর ব্যাংকিং কর্পোরেশন লি., প্রেসিডেন্সী ব্যাংক লি., শঙ্কর ব্যাংক লি., ইডেন ব্যাংক লি., মাদারীপুর কমার্শিয়াল ব্যাংক লি., আজিজ কোঅপারেটিভ ব্যাংক লি.। অতফসিলি ব্যাংকের তালিকাটি মোহাম্মদ খালেকুজ্জামান রচিত ব্যাংকিং ও বীমা গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। বর্তমানে এ ব্যাংকগুলোর অবস্থান অজ্ঞাত।

2986 views Answered

Related Questions

Next steps