আমি খুব ভালো নাচতে পারি...তাই আমি ইন্ডিয়াতে একটা Compotition হয়।ঐ কম্পিটেশনে যাওয়া যাবে কি?
actually dance+ যে compotition টা হয়।তার কথা বলছি
2586 views
1 Answers
হ্যাঁ পারবেন। তবে এতে আপনার নিজস্ব ঝামেলা আছে।
প্রথমত নিজ খরচে আপনাকে ইন্ডিয়া গিয়ে অডিশনে উপস্থিত হতে হবে। আর অডিশন হয় বেশ কয়েকদিন, কোনদিন আপনার ডাক পড়ে তার ঠিক নেই। তাই বেশ কয়েকদিন থাকারও ব্যাপার আছে।
এরপরে আপনি সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এখন জাজ এদিকে আপনার ড্যান্স দেখতেও পারেন। তবে সাধারণ ক্ষেত্রে দুটি ব্যাপারের যেকোনো একটি ঘটার সম্ভাবনা-
- নইলে আপনাকে অন্য দেশ বলে, সেই দেশের সাথে দেশের বন্ধুত্ব শক্ত করতে বেশ কিছুদূর পর্যন্ত নিবেন।
- অন্য দেশ বলে আপনাকে শুরুতেই বাদ দিয়ে দিবেন।
আবার যদি প্রাথমিকভাবে বাছাই পর্বে পেরোন, তারপরও বেশ কয়দিন নিজ খরচে থেকে নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাবার পর তারা আপনার থাকা খাওয়ার দায়িত্ব নিবেন।
স্বাভাবিকভাবে দেখলে আপনি সেখান থেকে কিছু অভিজ্ঞতা এবং সম্মান ব্যতীত তেমন কিছু পাবেন না। কিন্তু যদি আসলেই আপনি সেখানকার ড্যান্সারদের তুলনায় ভালো হন এবং জাজেরা সঠিক বিচার করে থাকেন তাহলে আরো কিছুও পেতে পারেন।
মোট কথা আপনার বড় ধরনের খরচের সামর্থ্য এবং নিজের ওপর দৃঢ় আত্মবিশ্বাস থাকলেই যেতে পারেন। তবে আপনাকে ধরেই নিতে হবে যে আমি সেখান থেকে সম্মান এবং অভিজ্ঞতা আনব। অন্য কিছু পেলে সেটা অতিরিক্ত।
2586 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy