Unmetered Bandwidth মানে কি?

Unmetered Bandwidth বলতে কি বুঝানো হয়েছে একটু বিস্তারিত বলবেন।

2973 views

1 Answers

আনমিটারেড ব্যান্ডউইথ বুঝার আগে আপনাকে বুঝতে হবে ব্যান্ডউইথ কি?

আমরা যখন ওয়েব হোস্টিং নেই। তখন তারা আমাদের প্রতি মাসে একটা ডাটা ট্রাফিকের সীমা দিয়ে দেই। যেমন ধরুন যদি ১জিবি(১০২৪ এমবি) ট্রাফিক দেই তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা ১ এমবির একটা ওয়েবপেজ ১০২৪ বার ভিজিট করা যাবে। আর তাতেই আমাদের এক মাসের ডাটা ট্রাফিক লিমিট শেষ হয়ে যাবে। কারন তাদের সার্ভার থেকে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে ১জিবি ডাটা ট্রান্সফার করা হয়েছে। আর এই যে একটা ১জিবির লিমিট আমাদের দেওয়া হয়েছে তাই হলো ব্যান্ডউইথ।
এখন যদি কোন হোস্টিং আমাদের কোন নির্দিষ্ট ব্যান্ডউইথ প্রদান না করে আনলিমিটেড ব্যান্ডউইথ প্রদান করে তখন সেটাকে আনমিটারেড ব্যান্ডউইথ বলে।
ধন্যবাদ 
2973 views Answered

Next steps