পেটে সমস্যা। সমাধান কি?
আমার বয়স ৩৬,
১. গত তিনমাস যাবৎ আমার ক্ষুধা খুব কম লাগে। পেট সবসময় ভরা ভরা লাগে। তবে খেতে বসলে মোটামুটি ভালোই খেতে পারি। খাওয়ার পর পেটে বেশ অস্বস্তি হয়। পেট ফোলা ফোলা লাগে। তলপেটে মাঝে মাঝে সামান্য ব্যাথা হয়। পেটে প্রচুর গ্যাস হয়। ঢেকুর আর ফার্ট হয় প্রচুর।
২. কয়েকদিন আগে পায়খানা পাতলা হয়েছিল আবার কিছুদিন কষা হয়েছিল। এখন বেশ কয়েকদিন ধরে কষাই হচ্ছে। কষা বলতে, পায়খানা করার জন্য একটু জোরে চাপ দিতে হয়। পায়খানার রং কখনও হলুদ, কখনও বাদামী আবার কখনও হালকা সবুজ হয়।
৩. *পায়খানার সাথে রক্ত পরেনা। *ওজন তেমন কমেনি(১ কেজি এদিক ওদিক হয়েছে।) *ঘুম ভেঙে পায়খানার বেগ হয়না। *বমি বমি ভাব খুব কম হয়। বমি হয়না। * ডিপ কালো পায়খানা হয়না।
৪. সন্ধার পর শরীর গরম থাকে তবে জ্বর আসেনা। সকালে ৯৭/৯৮ থাকে। সন্ধায় ৯৮.৬/৯৮.৮ এর মধ্যে থাকে ১ মিনিটে। ভোরের দিকে শরীর আবার নরমাল হয়ে যায়।
২ জন মেডিসিন ডাক্তার দেখায়েছি। তারা রক্ত আর লিভারের কিছু টেস্ট করায়েছিল। ৫-৬ মাস আগে ফ্যাটি লিভার ছিল। তবে ঔষধ খেয়ে ভালো হয়ে গেছে। ডাক্তাররা বলছে তেমন কিছু হয়নি। একজন ডাক্তার বললেন আইবিএস হয়েছে। কয়েকটা ঔষধও দিয়েছিলেন। তবে অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি।
আমি খুব ভয়ে আছি। আমার কোন রকম ক্যান্সার হলো কিনা। ডাক্তারদের বলেছিলাম। কিন্তু তারা অভয় দিয়েছেন যে তেমন কিছু হয়নি। এখন আপনাদের কাছেই জানতে চাচ্ছি, আমার সমস্যাটা কি?
2 Answers
- বদহজম আর গ্যাস্ট্রিকের কারণে আপনার উক্ত সমস্যাগুলো হয়েছে।
- উক্ত লক্ষণগুলো ক্যান্সারেরর লক্ষণ নয়।
- আসলে আপনার তেমন কিছু হয় নি।আপনি এখন শারীরিক সুস্হ আছেন এবং মানসিকভাবে সুস্হ থাকার চেষ্টা করুন
আমারও এই সমস্যাটাই আছে।ওজন কমেনি, টয়লেট করলে রক্ত পরে না কিন্তু শরীর নিয়ে চিন্তা করি। আমার আর একটা সমস্যা হলো এটা হঠাৎ করে একদিন সকালবেলা বুক ধরফর করতে করতে ঘুম থেকে উঠি এর পর থেকেই এমন সমস্যা।ঘুমাতে সমস্যা হতো। হস্তমৈথুনের সমস্যা আছে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy