১৬ দিন দেরীতে পিরিয়ড, গর্ভবতী থাকার কোনো সম্ভাবনা আছে কি?
আমার স্ত্রীর পিরিয়ড নিয়মিত, ২৮ দিন পর পর ৪-৫ দিন ধরে বিগত ৪-৫ বছর পিরিয়ড হচ্ছিল। আমরা সন্তান নিতে ইচ্ছুক। মে মাসের ১১ তারিখে ওর পিরিয়ড শুরু হয়ে ৫ দিন পর্যন্ত থাকে। এরপরে জুন মাসে স্বাভাবিক ভাবেই ৮-১০ তারিখের মধ্যে হবার কথা থাকলেও কোনো পিরিয়ড হয়না বরং জুনের ২৮ তারিখে সুতার মত হালকা রক্ত বের হয় এবং পরদিন গাঢ় লাল (খয়েরি) এবং হাল্কা চাকা চাকা রক্ত পাত হয়, কোনো পেটে ব্যথা নেই তবে যোনিপথ হাল্কা ব্যথা অনুভুত হচ্ছে। এটাকে স্পটিং ও বলা যাবে না, পিরিয়ড এর মতোই পরিমানে। হোম প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে রেজাল্ট নেগেটিভ পেয়েছি। কিন্তু তবুও নিশ্চিত হতে পারছি না, ওর কি এখনো প্রেগন্যান্ট থাকার কোনো সম্ভাবনা রয়েছে? কোনো টেস্ট বা আসলে কিভাবে নিশ্চিত হতে পারি??
1 Answers
আসলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নাই ৷ চাকা চাকা রক্তপাত মানে গর্ভ নষ্ট হওয়ার ইঙ্গিত দেয় ৷ কাজেই আপনার স্ত্রী প্রেগন্যান্ট নয় ৷ তারপরও যদি সন্দেহ থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাফী করাতে পারেন ৷ তাহলে পরিস্কার বুঝতে পারবেন ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy