অপরাধের জন্য তওবা করেছি মাফ হবে কি?
2 Answers
আল্লাহ তায়ালা শিরক বাদে সব গুনাহ মাফ করেন। তবে আপনি যদি আগে অমুসলিমতথাকেন আর এখন মুসলিমহন তাহলে মাফ করে দিবেন। এই জন্য আপনার প্রবল অনুতপ্ত হতে হবে।
আপনার গুনাহ মাফ হবে কিনা কেউ জানে না আল্লাহ বাদে। তারপরেও যদি ইখলাসের সাথে কান্নাকাটি করে দুয়া করেন তাহলে মাফ হতে পারে।কেউ মাফের নিশ্চায়তা দিতে পারেনা। এইটা শুধু আল্লাহ জানে।তারপরও আপনি দুয়া করেন। তাওবা করেন। প্রতিজ্ঞা করেন অই কাজটি আর কাজটি করবেন না। সাথে বেশি করে নামাজ সহ আরো ইবাদত করবেন। তাহলে মাফের সম্ভবনা আছে।
হাদীসে কুদসীতে বর্ণিত আছে : আল্লাহ বলেন, হে বনি আদম! তুমি আমার কাছে যা আশা করো এবং চাও, আমি তোমাকে মাফ করে দিলাম এবং এ জন্য আমি কোন পরোয়া করি না। (জামে আত তিরমিযী) ৪. হাদীসে কুদসীতে আরো এসছে : আল্লাহ বলেন, হে আমার বান্দা! তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো, আর আমি সকল গুনাহ মাফ করি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। (সহীহ মুসলিম) গুনাহ মাফের জন্য এর চাইতে বড় প্রতিশ্রুতি আর কি হতে পারে? ৫. হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে বনি আদম! তুমি আমার নিকট যা যা দোয়া ও প্রত্যাশা করো, আমি তোমার সকল গুনাহ মাফ করে দেবো এবং এ ব্যাপারে আমি কোন কিছুর পরোয়া করবো না। হে বনি আদম! যদি তোমার গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সে গুনাহ মাফ করে দেবো এবং সে জন্য আমি কোন পরোয়া করি না। হে আদম সন্তান! যতি তুমি জমীন পরিমাণ বিশাল গুনাহরাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরীক না করো, তাহলে আমিও তোমার প্রতি জমীন পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হবো। (জামে আত তিরমিযি) বন্ধুগন! ক্ষমার জন্য এর চাইতে বড় আহবান আর কি হতে পারে?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy