1 Answers

এর পেছনে অনেক মণীষী অনেক কারণ বলে গেছেন। অনেকে ধারণা করেন, প্রেম করলে মানুষকে পাড়ি দিতে হয় দুঃখ-বিরহ-ভালোবাসার এক অথৈ সাগর। আর যারা এই সাগর পাড়ি দিতে পারে তারা অবশ্যই সাঁতার পারবে। তাই তাদের জলে ডোবার কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে এর অন্তনির্হিত ভাব ব্যাখ্যা করতে গিয়ে বলেন-প্রেম করলে সবাইকে কাঁদতে হয়, আর প্রেমে মরলে তো কাঁদতে হবেই। আর এখানে জল বলতে চোখের জলকে বোঝানো যেতে পারে যে, চোখের জলে কখনো কোন প্রেমিক ডোবে না। আর আমরা সবাই জানি আমাদের চোখের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, আর সেটাই আমাদের ভেসে থাকতে সাহায্য করে। তাই প্রেমের মরা জলে ডোবে না। 

3204 views Answered

Related Questions

Next steps