শরীরের লোম দূর করার উপায় কি?
আমার শরীরের উরুতে,বুকে লোম। এসব আমার বিরক্তিকর মনে হয়। লোম স্থায়ী ভাবে দূর করতে চাই। সে ক্ষেত্রে ব্যায়াম বা কী করব?
1 Answers
লোম দূর করার প্রাকৃতিক উপায়গুলো। ১। চিনি ও লেবুর রসের স্ক্রাব চিনি ও লেবুর রস এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং মুখের লোম দূর করে এর ঘনত্ব কমিয়ে থাকে। ২ টেবিল চামচ চিনি ১০ টেবিল চামচ পানি ২ চা চামচ লেবুর রস প্রথমে চিনি এবং পানি ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে দিন। এবার মুখে ভাল করে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। মুখ ধোয়ার সময় ভাল করে স্ক্রাবিং করে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন। ২। লেবু এবং বেসন অবাঞ্ছিত লোম দূর করার সহজ একটি উপায় হল বেসন। প্রথমে লেবুর রস এবং পানি মিশিয়ে নিন। এবার এতে বেসন মেশান। এই প্যাকটি ভাল করে মুখে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুই বার করুন। ৩। ডিমের প্যাক ডিমের সাদা অংশ মধু, চিনির মত চিটচিটে হয়ে থাকে। ফলে এটি মুখে শুকিয়ে গেলে টান দিলে অবাঞ্ছিত লোম চলে আসে। আর সহজে লোম মুখ থেকে দূর হয়ে যায়। ১/২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার ১টি ডিম ১ টেবিল চামচ চিনি ডিমের সাদা অংশের সাথে কর্ণ ফ্লাওয়ার এবং চিনি মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার এটি ভাল করে মুখে লাগান। ২০-২৫ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন। এবার এটি পীল অফ মাস্কের মত টান দিয়ে উঠিয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে দুই থেকে তিন বার এই প্যাক ব্যবহার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy