পুরাতন কাশি দূর করার সবচেয়ে উত্তম পদ্ধতিগুলো সম্পর্কে কেউ বলবেন কি?
আমার গরমের দিনে ঠাণ্ডার তেমন সমস্যা হয় না। কিন্তু শীতকাল আসলেই প্রায় সম্পূর্ণ শীতকালেই ঠাণ্ডার সমস্যা যেমন সর্দি-কাশি, মাথা ব্যথা প্রভৃতি দেখা যায়। প্রায় মনে হয় আমার বুকে কফ জমে রয়েছে। অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয়।আবার কানে ঠাণ্ডায় তালা লাগার অবস্থা হয়। একজন মধু খাবার পরামর্শ দেয়। কিন্তু তাতে বুকে কফ যেন জমাট বাধা অবস্থায় থাকে বলে মনে হয়। প্রায় ১ মাস যাবত এ সমস্যাটা প্রকট আকার ধারণ করছে। ডাক্তারের কাছে গেলে একগাদা ওষুধের নাম লিখে দেয়। তাই সহজ পদ্ধতিতে এ থেকে পরিত্রাণের সঠিক উপায় জানতে চাই।
2832 views
2 Answers
আবহাওয়া জনিত কারণে আপনার শীতকালে এই
জাতীয় সমস্যা বেড়ে যাওয়াটা স্বাভাবিক।
তাই পুরো শীতকাল পর্যন্ত কুসুম গরম পানি খেলে
ভালো উপকার পাবেন। আর রাত্রে বা ভোরে বাড়ির বাইরে
না বেরোলেই ভালো হবে। আর আপনার কানেও যাতে ঠান্ডা না
লাগে তাই সুতার তৈরী মাফলার বা ক্যাপ ব্যবহার করে ঢেকে
রাখার পরামর্শ রইল।
আর নিয়মিত স্কয়ার কোম্পানীর বাসক পাতা থেকে তৈরী
Adovas syrup টি ২চামচ করে ৩ বার খাবেন
( ১ গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেলে ভালো
ফলাফল পাওয়া যায়)। সাথে একটি এন্টিহিস্টামিন ট্যাবলেট
যেমন - Montair 10 mg রাত্রে সেবন করলে শ্বাসকষ্ট
এবং ঠান্ডার জন্য উপকৃত হবেন।
আশা করি, উত্তরটা পেয়েছেন।
2832 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy