সিদ্ধান্ত নিব কি?

আমার এক বান্ধবীর দ্বারা আমি একটা মেয়ের প্রেমে পড়ি,মেয়েটিও আমাকে ভালোবাসে।কিছুদিন পর আমি জানতে পারি আমার বান্ধবী আমার ছবি না দেখিয়ে মেয়েটাকে অন্য একটি ছেলের ছবি দেখিয়েছে।তারপর আমি মেয়েটিকে সব বলি আর মেয়েটি খুব খুব কষ্ট পায়।এরপর মেয়েটি আমার সাথে আর কথা বলা বন্ধ করে দেয়।এরপর তিন চার মাস যাবার পর মেয়েটি আবার আমাকে ফোন দেয় আর কথা বলতে থাকে।কিন্তু মেয়েটি আমাকে বলে দেয় সে আমাকে ভালোবাসতে পারবে না।তবু আমি তার সাথে কথা বলি,কারণ আমি তাকে ভালোবাসি কিন্তু এটাও জানি ও আমাকে কখনো ভালোবাসবে না।এখন আমার কি করা উচিত?মেয়েটার সাথে কথা বলা কি বন্ধ করে দেব?তাহলে মেয়েটা অনেক কষ্ট পাবে,যাকে ভালোবাসি তাকে কষ্ট দেব কিভাবে?আবার কথা বলা বন্ধ না করলে যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে তখন থাকব কি ভাবে?
2945 views

2 Answers

আপনি যদি জানেন যে, মেয়েটি আপনাকে ভালোবাসবে না। তাহলে আপনি তার জীবন থেকে সরিয়ে পড়ুন। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ কি....। আপনি তার সাথে কথা বলা বন্ধ করুন। এতে দুজনেরই উপকার। আর কথা বলা বন্ধ করলে মেয়েটি কখনো কষ্ট পাবেনা। কারণ, সে তো আপনাকে ভালোবাসে না।

2945 views Answered

আপনি মেয়েটির সাথে কথা বলেন এই ভেবে যে আপনি

মেয়েটিকে ভালোবাসেন। কিন্ত মেয়েটি আপনাকে ভালোবাসে

না। সে হয়তো আপনাকে তার বন্ধ মনে করে কথা বলা।

আমার মতে ঃমেয়েটির সাথে আর কথা না বলাই উত্তম

কারণ মেয়েটি আপনাকে ভালোবাসে না,

তবুও সে কথা বলে হয়তো বন্ধু ভেব,

এক পর্যায়ে দেখা গেলো মেয়ে অন্য কারো সাথে

সম্পর্ক করেছে তখন কিন্ত আপনি মেনে নিতে পারবেন না

তাই কথা বলা বন্ধ করে দেওয়া টাই উত্তম ও বুদ্ধিমানের

কাজ হবে,

2945 views Answered

Next steps