5 Answers
পুঁইশাকের ইংরেজি নাম Malabar Nightshade। একে Malabar spinach বা Vinespinach নামেও ডাকা হয়। পুঁইশাক সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটি লালচে অপরটি সবুজ। লালটির বৈজ্ঞানিক নাম Basella rubra Linn এবং সবুজটির বৈজ্ঞানিক নাম Basella alba Linn।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Caryophyllales
পরিবার: Basellaceae
গণ: Basella
প্রজাতি: B. alba
পুঁই ( Basella alba) এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। পুঁই গাছের পাতা ও ডাঁটি শাক হিসেবে খাওয়া হয় বলে সচরাচর একে পুঁই শাক হিসাবে উল্লেখ করা হয়। পুঁই Basellaceae গোত্রভুক্ত বহুবর্ষজীবী উষ্ণমণ্ডলীয় গাছ। বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, আসামে এবং ত্রিপুরায় সর্বত্র এর চাষ হয়ে থাকে। এর ভাজি এ সব এলাকার মানুষের প্রিয় সহযোগী খাদ্য।
বর্ণনা...
এটি নরম বহুশাখা যুক্ত উদ্ভিদ। এর মাংসল লতা দ্রুতবেগে দৈর্ঘে ১০ মিটার অবধি বাড়তে পারে। এর মোটা, অনেকটা রসালো, হরতন আকৃতির পাতাতে মৃদু সুগন্ধ আছে। পাতা মসৃণ, খানিকটা পিচ্ছিল ভাব আছে। পুঁই-এর একটি গোত্র লাল-পুঁইয়ের (Basella alba 'Rubra') এর পুর্ণবয়স্ক কাণ্ড লালচে বেগুনী রং এর যা লাল পুঁই ডাঁটা হিসাবে পরিচিত। পুঁইয়ের ফুল সাদা অথবা লাল। ফল মটর দানার মতো। পাকা ফল বেগুনি রঙের।
চৈনিক ও বাঙালি রান্নায় এটি বহুল ব্যবহৃত। বাংলাদেশ, পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরায় পুঁই শাকের ভাজি দুপুরের প্রিয় খাদ্য। এচাড়ামাছ রাঁধতে পুঁই শাক ব্যবহার করা হয়। আফ্রিকায় অড়হড়ে পুঁই ডাঁটার রান্না প্রচলিত আছে। উত্তর ভিয়েতনামে কাঁকড়ার মাংস, ধুঁধুল (luffa) ও পাটশাকের (corchorus olitorius) সঙ্গে পুঁইয়ের সুপ খুব জনপ্রিয় খাবার। মালাবার উপকূলে সুপ ঘন করার জন্য ও রসুন ও লংকার সঙ্গে ভাজা হিসাবে এটি খাওয়ার প্রচলন আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy