Bicozin® Vitamin B Complex & Zinc খাওয়ার ফলে মুখে,হাতে এবং গলায় ফুসকুড়ি দেখা দিয়েছে।।সাথে মুখ, গলা ও হাতে যেখানে ফুসকুড়ি হয়েছে সেসব জায়গা ফোলে গিয়েছে। ফুসকুড়ি গুলি চুলকায় এবং মাঝে-মধ্যে জ্বালা পুড়া করে। আর যেসব ফুসকুড়ি একটু বড় সেগুলোতে পানি জমেছে। এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সঠিক পরামর্শ থাকলে দিন।আন্তাজে কিছু দয়া করে বলবেন না।
2575 views

2 Answers

আপনি ঔষধটি খাওয়া বন্ধ করুন। এবং মেডিকেল বা ভালো কোনো ডাক্তারের কাছে যান ও পরামর্শ নিন। নিজে থেকে কিছু করবেন না। এতে সমস্যা আরো বেশী হতে পারে।

2575 views
Bicozin সাধারণত সু-সহনীয় এর কোন
উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নাই। আপনার
অন্য কোন শারীরিক সমস্যা জনিত কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কদাচিৎ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
যদি আপনি নিতান্তই মনে করেন যে বিকোজিনের
কারণে এমন সমস্যা দেখা দিয়েছে তাহলে ঔষধ বন্ধ করে
দিতে পারেন। প্রয়োজন বোধে একজন রেজিস্টার্ড চিকিত্সকের পরামর্শ গ্রহণ করতে পারেন।
2575 views

Related Questions