পায়ুপথে আকস্মিক ব্যাথা হওয়ার কারণ কি?

দিন চারেক আগে হটাৎ করে আমার পায়ুপথে ব্যাথা করা শুরু করে। কোন ধরণের রক্তপাত হয়নি। তবে বাথরুম অনিয়মিতভাবে হচ্ছে, দিনে সর্বোচ্চ একবার। এবং বাথরুম করার সময় পায়ুপথে ব্যাথা করে।

এটা কি কোষ্ঠকাঠিন্য.....??

আমি কি প্রতিকার পেতে পারি জানালে খুব উপকার হতো।


আমি একজন ২৬ বছরের সম্পূর্ণ সুস্থ তরুণ। এবং সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করি।

2685 views

1 Answers

এটা কোষ্ঠকাঠিন্যের কারণে হতে পারে|পায়খানা কঠিন ও দিনে একবার হচ্ছে|তাই আপনি প্রচুর পরিমাণে পানি, আঁশযুক্ত খাদ্য ও শাসবজি গ্রহণ করেন| সকাল ও বিকালে এক গ্লাস করে ইসভগুলের ভূষির শরবত পান করলে এ থেকে উপশম পাবেন| ভাজাপোড়া, চর্বি ও মশলাযুক্ত, শক্ত খাবার, বাসি খাদ্য ও ধূমপান যথাসাধ্য এড়িয়ে চলুন| এছাড়া মলদ্বারে ব্যথা না কমলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করেন|

2685 views Answered

Related Questions

Next steps