ইন্টেলিজেন্স কোশেন্ট (আইকিউ) কি?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
3157 views

1 Answers

আইকিউ বুদ্ধি মাপার পুরনো, সাবেকি পদ্ধতি। মনের বয়স বাস্তব বয়সের সমান হলে আইকিউ হবে ১০০। আইকিউ-এর মান ৮০ থেকে ১০৯-এর মধ্যে হলে তাকে স্বাভাবিক বুদ্ধি ভাবা হয়। ৭০-এর নিচে হলে তা মানসিক অপর্যাপ্ত বিকাশের লক্ষণ। অন্যদিকে ১১০ বা তার বেশি আইকিউ তীব্র মেধার আভাস দেয়। আইকিউ মাপার লিখিত পরীক্ষা ছাড়াও মুখোমুখি প্রশ্নোত্তরে নানা ধরনের পদ্ধতি রয়েছে বিভিন্ন বয়সের মানুষের জন্য। আইকিউ কতটা সঠিকভাবে বুদ্ধি মাপে এ নিয়ে এখন সন্দেহের শেষ নেই। আইকিউ মাপতে গিয়ে সমবয়স্ক সব বাচ্চা মুখোমুখি হয় এক ধরনের প্রশ্নের। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার মান বা পরিবেশ, বাচ্চার মানসিক অবস্থা, সংস্কৃতিগত-ধর্মগত-জাতিগত ফারাক, বাচ্চার আবেগের মাত্রাকে মাথায় রাখার ব্যবস্থা নেই। আইকিউ মাপতে গিয়ে বাচ্চাকে এমন অনেক ধাঁধা বা প্রশ্নের মুখোমুখি হতে হয় যা তার পক্ষে উপযোগী নয়। এই পদ্ধতি বুদ্ধির মানের একটা (একমাত্র নয়) সূচক। তবে বুদ্ধি সংক্রান্ত আধুনিক গবেষণায় আইকিউয়ের গুরুত্ব দিন দিন কমছে।

3157 views Answered

Next steps