2 Answers
ছেলেবেলায় আনন্দের পাঠ মনে থাকে অনেক বেশি বয়সেও। বাবার আকস্মিক মৃত্যু খুব তাড়াতাড়ি বড় করে দেয় ছেলেমেয়েদের। বুদ্ধির বিকাশের সঙ্গে আবেগের গভীর সম্পর্কের কথা মাথায় রেখে মনোচিকিৎসার জগতে এখন এসেছে বুদ্ধির সঙ্গে আবেগ ও সমাজকে জুড়ে দেয়ার ব্যবস্থা। বুদ্ধিকে এখন ‘সোশ্যাল ইন্টেলিজেন্স’ বা ‘সোসিওমেন্টাল ইন্টেলিজেন্স’ পর্যায়ে ভাবা হচ্ছে। এর অন্য নাম ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগ-বুদ্ধি। এই মাপকাঠিতে মানসিক সক্রিয়তার মাপ হলো ‘ইমোশন কোশেন্ট’ (ইকিউ)। আইকিউ-এর চেয়ে সার্বিক বোধবুদ্ধি মাপতে ইকিউ অনেক বেশি কার্যকর। দেখা গেছে, যে কোনো বয়সে সামাজিক দায়দায়িত্ববোধ একজন মানুষের যে কোনো কাজের মান বাড়ায়। যে বাচ্চার মনে সুকুমার বৃত্তিগুলো বেঁচে থাকে, যে বাচ্চা অন্য বাচ্চাদের দুঃখকষ্টের ভাগ নিতে জানে, তার মানসিক সক্রিয়তা আত্মকেন্দ্রিক বাচ্চার চেয়ে বেশি। পশ্চিমের দেশগুলোতে তাই প্রথাগত শিক্ষার বদলে আবেগঘন শেখার ওপর বিশেষ জোর দেয়া হচ্ছে ১৯৯০-এর পর থেকে। দেখা গেছে কম বয়সে নানা ধরনের আবেগকে কাজে লাগাতে শিখলে বুদ্ধি বাড়ে দ্রুতলয়ে, যথেষ্ট মাত্রায়। আইকিউ স্কোরের চেয়ে ইকিউ বেশি প্রয়োজন।
বুদ্ধির বিকাশের সঙ্গে আবেগের গভীর সম্পর্কের কথা মাথায় রেখে মনোচিকিৎসার জগতে এখন এসেছে বুদ্ধির সঙ্গে আবেগ ও সমাজকে জুড়ে দেয়ার ব্যবস্থা। বুদ্ধিকে এখন ‘সোশ্যাল ইন্টেলিজেন্স’ বা ‘সোসিওমেন্টাল ইন্টেলিজেন্স’ পর্যায়ে ভাবা হচ্ছে। এর অন্য নাম ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগ-বুদ্ধি। এই মাপকাঠিতে মানসিক সক্রিয়তার মাপ হলো ‘ইমোশন কোশেন্ট’ (ইকিউ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy