1 Answers
সব ছেলেরাই স্মার্ট হতে প্রতিযোগিতা করে। কিন্তু বেশীরভাগ তা শুধু বহিরঙ্গেই হয়, অন্তরঙ্গে নয়! অর্থাৎ হাল ফ্যাশনের জামা কাপড়, জুতা-মোজা, সুগন্ধি, প্রসাধনী, চুলের স্টাইল, গায়ের রং, অলংকার, ঘড়ি, মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি নিয়েই বিশ্বব্যাপী তরুনের দল স্মার্ট হবার চেষ্টা করেন! আর নানা মিডিয়া ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বাণিজ্যের লাভে ও লোভে অনেক অনৈতিক প্রচার চালিয়ে কোমলমতি তরুণদের ভুল পথে নিয়ে যায়! (যেমন: ফর্সা না হলে স্মার্ট হওয়া যায় না, জীবনে সফল হওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি ) স্মার্ট শব্দের প্রতিটি ইংরেজি অক্ষর ধরে ধরে সত্যিকার ভাবে স্মার্ট হবার একটা রাস্তা খোঁজা যেতে পারে। (S): সিম্পল (simple) – সহজ ভাবে চিন্তা করতে পারা, গুছিয়ে প্রকাশ করতে পারা, সহজ করার জন্য অবিরাম চেষ্টা করা, পড়াশুনা করা। (M): মিংলিং (Mingling ): সবার সাথে মিশতে পারা। (A): অ্যাকটিভ (Active) – সব সময় সক্রিয় থাকা। (R): রেস্পন্সিবল (Responsible ) – দায়িত্বশীল হতে শেখা। (T): টেস্টফুল (Tasteful) – রুচিশীল হতে শেখা। আপনার আচার-আচরণই বলে দেবে আপনি কতটুকু স্মার্ট। কথায় আছে, ‘ভদ্রতা পোশাকে নয়-ব্যবহারে’। কার্টেসী- ইন্টারনেট।