খুসখুসে শুষ্ক কাশি থেকে দ্রুত পরিত্রাণের উপায় কি জেনে নিন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
31181 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

গরম-ঠান্ডা আবার শুধু ঠান্ডার কারণেও আমাদের খুশখুসে কাশি হয়। আর শীতকালে হয়  ,অসাবধানতার কারনে। খুসখুসে কাশি একবার শুরু হলে তাকে থামানো বেশ কষ্টদায়ক হয়ে পড়ে। তাই যেকোনো পরিবেশে শুষ্ক কাশি খুবই বিরক্তির সৃষ্টি করে। এতে অনেক কষ্টও হয়। টি দ্রুত উপায়ে কাশি কমিয়ে ফেলার চেষ্টা করা উচিৎ।

আসুন জেনে নেই  ,শুষ্ক খুশখুসে কাশি থেকে দ্রুত পরিত্রাণের উপায় –

১. শুষ্ক কাশিতে প্রচুর পানি পান করতে হয়। এবং অবশ্যই সেই পানি হালকা গরম হতে হবে। সারাদিনই অল্প অল্প করে গরম পানি পান করলে, খুসখুসে কাশি দূর হয়ে যাবে। দিনে অন্তত ১২ গ্লাস হালকা গরম পানি পান করুন। কাশি থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।


 ,
২. সিগারেটের অভ্যাস থাকলে তা তৎক্ষণাৎ ছেড়ে দিন। সিগারেট কাশির উদ্রেগ বাড়িয়ে দেয়। সেই সাথে পাশে কেউ ধূমপান করলে তাকেও নিষেধ করে দিন।

৩. প্রতিদিন চারটি তুলসী পাতা নিয়ে, তার সাথে মধু মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। চায়ের সাথে তুলসী পাতা মিশিয়েও খাওয়া যায়। তুলসী পাতা দ্রুত খুসখুসে কাশি নিরাময়ে সহায়ক।

৪. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চামচ মধু খেয়ে নিন। মধু কাশি কমাতে সাহায্য করে।

৫. আদা চা খুসখুসে কাশি দূর করতে সাহায্য করে।

31181 views Answered

Related Questions

Next steps