1 Answers

ডি.সি. সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। এ.সি. সার্কিটের ভোল্টেজ, কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টরের গুণফলকে পাওয়ার বলে। অথবা বৈদ্যুতিক শক্তি ব্যাবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে। এর একক ওয়াট (W) এবং একে P দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ V, কারেন্ট I এবং পাওয়ার ফ্যাক্টর Cosϴ হলে, ডি.সি. পাওয়ার P = VI এ.সি. পাওয়ার P = VI Cosϴ এ.সি. সার্কিটে কারেন্ট একটি ভেক্টর রাশি, এর দুইটি উপাংশ থাকে, ১. ইনফেজ কারেন্ট বা ওয়াটফুল কারেন্ট, এটি ভোল্টেজের সাথে ইনফেজে থাকে। ২. রিয়্যাকটিভ উপাংশ বা কোয়াড্রেচার কারেন্ট, এটি ভোল্টেজের সাথে 90ᵒ পার্থক্যে থাকে।

3100 views Answered

Next steps