5 Answers
ভালোবাসা হচ্ছে অনুভুতি। আর অনুভুতি যখন প্রকাশ পেয়ে সম্পর্কে গড়ায়, তা প্রেম। এখন নিজেই বুঝে নিন।
ভালবাসা আপনি যে কাউকে করতে পারেন। বাবা-মা,ভাই-বোন,আত্মীয় স্বজন, প্রেমিক, প্রেমিকা, বন্ধু বান্ধব সবাইকে। কিন্তু প্রেম আপনি ১জনকেই করবেন।
ভালোবাসা ও প্রেম শব্দ দুটির ইংরেজি হল Love. একদিক থেকে এই দুটি শব্দের অর্থ একই। অন্যদিকে এই দুটি শব্দের মাঝে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যেকোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন "সাবজেক্ট"-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু'তরফাও হতে পারে। যেমন ধরুন আপনি আকাশ ভালোবাসেন, কিন্তু আকাশতো আপনাকে ভালোবাসতে পারেনা, পারলেও শুধু আপনাকে নির্দেশ করে সে(আকাশ) তার অনুভূতিকে প্রকাশ করতে পারছেনা বা পারেনা। প্রেমটা অবশ্যই দু'পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। অনেকের দৃষ্টিতে প্রেমের গভীরতা / আবেদন ভালোবাসা থেকেও অনেক বেশি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেমটা তখনই হবে যখন বিষয়টা দু'দিক থেকেই হবে। তবে অবশ্যই সেটা ভালোবাসা থেকেও অনেক গভীর হতে হবে।
"প্রেম আর ভালোবাসা শব্দ দুটির বিশাল পার্থক্য।খুব সহজ ভাবে বলতে পারি,যেমন ছোট ছোট রাজ্য নিয়ে বৃহৎ কোন রাষ্ট্র গঠিত হয়।তেমনি ছোট ছোট প্রেমের পরশ দিয়ে ভালোবাসা নামের রাষ্ট্র গঠন করা যায়।সর্বোপরি, প্রেম শব্দটি সহজ কিছু নির্দেশ করে আর ভালোবাসা মহৎ, অতল গভীর, আর শ্বাশত কিছু নির্দেশ করে।আশা করি বুঝতে পারছেন!!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy