1 Answers
আমার মাঝে তুমি নেই কথাটার দুটি ব্যাখ্যা হতে পারে। ১. আমি তোমাকে ভালবাসি কিন্তু তুমি আমাকে ভালবাসো না। ২. তুমি আমাকে ভালবাসো কিন্তু আমি তোমাকে ভালবাসি না। তদ্রূপ তোমার মাঝে আমি নেই কথাটিরও দুটি ব্যাখ্যা হতে পারে। ১. তুমি আমাকে ভালবাসো না কিন্তু আমি তোমাকে ভালবাসি। ২. তুমি আমাকে ভালবাসো কিন্তু আমি তোমাকে ভালবাসি না। কথাটির সারকথা ও ভাবার্থ হলো এক পেশে বা এক পাক্ষিক ভালবাসায় ভালবাসার ফুল ফোটে না। ভালবাসা হতে হলে উভয় পক্ষের ভালবাসার প্রয়োজন। একজন ভালবাসল কিন্তু আরেকজন ভালবাসল না এটা মূলত প্রকৃত ভালবাসা নয়। স্বার্থক ভালবাসার জন্য উভয় পক্ষের আগ্রহ উদ্দীপনা প্রয়োজন। এটা শুধু তথাকথিত ভালবাসার ক্ষেত্রেই নয়; পবিত্র প্রেম ভালবাসার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। স্রষ্টার ভালবাসা ও নবী প্রেমের ক্ষেত্রেও প্রযোজ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy