1 Answers

পরিবেশ থেকে আগত বিভিন্ন উদ্দীপনা গ্রহন, উদ্দীপনায় সাড়া দেওয়া, দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা ইত্যাদি বিভিন্ন কাজ করার জন্যে স্নায়ুতন্ত্রে তিন রকমের উদ্দীপনা পরিবহনকারী উপাদান থাকে , যথা [i] গ্রাহক, [ii] কারক এবং [iii] বাহক । [i] গ্রাহক [Receptor]:- প্রাণীদেহে অবস্থিত এক বা একাধিক উদ্দীপক সংবেদনশীল কোষকে রেসেপটর বা গ্রাহক বলা হয় । রিসেপটর দেহের ত্বকে, পেশিতে, কন্ডরায় (tendon), জিহ্বায়, কর্ণে, নাসিকা এবং চক্ষুর মধ্যে অবস্থিত । উদ্দীপনা গ্রহণের প্রকৃতি এবং অবস্থান অনুযায়ী গ্রাহক নানা রকম হয়, যেমন : চাপ-গ্রাহক, তাপ-গ্রাহক, টান-গ্রাহক, স্পর্শ-গ্রাহক, স্বাদ-গ্রাহক, আলোক-গ্রাহক, বর্ণ-গ্রাহক, শব্দ-গ্রাহক, ঘ্রাণ-গ্রাহক, শৈত্য-গ্রাহক ইত্যাদি । যে সমস্ত গ্রাহকরা দেহের বাইরে থেকে উদ্দীপনা গ্রহন করে তাদেরকে বাহিঃগ্রাহক বলে এবং যে সমস্ত গ্রাহকরা দেহের অভ্যন্তর থেকে উদ্দীপনা গ্রহন করে তাদেরকে অন্তঃগ্রাহক বলে । [ii] কারক [Effectors]:- জীবদেহের যেসব যন্ত্র বিভিন্ন উদ্দীপনায় উদ্দীপিত হয়, তাদের ইফেকটর বা কারক বলে । বিভিন্ন পেশী এবং গ্রন্থি [Gland] হল ইফেকটর বা কারকের উদাহরণ । [iii] বাহক [Conductor]:- স্নায়ুতন্ত্রের যেসব উপাদানের মাধ্যমে গ্রাহক বা রিসেপটর কর্তৃক গৃহীত উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া বা রেসপনস যাদের মাধ্যমে ইফেকটর বা কারকে পৌঁছায়, তাদের বাহক বলে বা কন্ডাক্টর বলে । নিউরোন এবং স্নায়ু বাহকের কাজ করে । বাহক দু’রকমের হয়, যথা: —সংজ্ঞাবহ বাহক এবং আজ্ঞাবহ বাহক । সংজ্ঞাবহ বাহক:- যে বাহকের মাধ্যমে উদ্দীপনা রিসেপটর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাকে সংজ্ঞাবহ বাহক বলে । আজ্ঞাবহ বাহক:- যে বাহকের মাধ্যমে সাড়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে পৌঁছায় তাকে আজ্ঞাবহ বাহক বলে ।

4795 views

Related Questions