1 Answers
ব্যাক পেইন অর্থাৎ পিঠে বা কোমরে ব্যথা আরেকটি সাধারণ ইনজুরি। বোলারদের ক্ষেত্রে একই অ্যাকশনের পুনরাবৃত্তি ঘটতে থাকে বিধায় তাদের কোমরে ব্যথার ঝুঁকি সবচেয়ে বেশী। এছাড়া ফিল্ডিংয়ের সময় ঝুঁকে বল তোলা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেও পিঠ বা কোমরে ব্যথা হতে পারে। ত্রুটিপূর্ণ ব্যাটিং স্টাইলের কারণে ব্যাটসম্যানরাও ব্যাক পেইনের শিকার হতে পারেন। পিঠ বা কোমরের লিগামেন্ট, মাংসপেশী, কশেরুকা, অস্থিসন্ধি - যে কোনটি ক্ষতিগ্রস্ত হলেই ব্যথা হয়ে থাকে। ফাস্ট বোলার, বিশেষত কম বয়সী বোলারদের ক্ষেত্রে তাদের অ্যাকশনের ধরণের কারণেই পিঠের নিচের অংশে ও কোমরে লাম্বার কশেরুকার পিছনদিকের ‘পারস ইন্টারকুলারিস’ অংশে বার বার এবং অতিরিক্ত চাপ পড়ে বলে তা ক্ষতিগ্রস্ত হয়ে ফ্র্যাকচার হতে অর্থাৎ ভেঙে যেতে পারে। এক্ষেত্রে পেছন দিকে বাঁকা হতে গেলে সবচেয়ে বেশী ব্যথা অনুভূত হয়। কোমরের এক্স-রেতে অনেক সময় এ ফ্র্যাকচার ধরা পড়ে না। সিটি স্ক্যান বা এমআরআই-এর মাধ্যমে ফ্র্যাকচার নিশ্চিত হওয়া যায়। এ ইনজুরি প্রতিরোধে বোলারদের অনুশীলন সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। খেলোয়াড়দের পিঠ ও কোমরের মাংসপেশীর দৃঢ়তা বাড়ানোর জন্য বিশেষ ব্যায়াম করানো হয়। অনেক সময় ব্যাটিং এবং বোলিং অ্যাকশন-ও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। খেলার সময় চাপ-শোষণক্ষমতা সম্পন্ন বিশেষ ধরণের জুতো ব্যবহারের মাধ্যমেও পিঠের ইনজুরি কমানো যেতে পারে। কোমরের ‘পারস ইন্টারকুলারিস’- এর ফ্র্যাকচার হলে সাধারণত তা ভাল হতে ছয় সপ্তাহ লেগে যায়। তবে, অনেক সময় সার্জারী বা শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy