1 Answers
উরুর ভেতরের দিকে পেকটিনিয়াস, গ্র্যাসিলিস, অ্যাডাকটর ব্রেভিস, অ্যাডাকটর লংগাস এবং অ্যাডাকটর ম্যাগনাস নামের মাংসপেশী থাকে, যেগুলো নিতম্বের হাড় থেকে উরুর হাড় অথবা হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়। দ্রুত দৌড়ানোর সময় বা দৌড়ের সময় হঠাৎ দিক পরিবর্তনকালে এইসব পেশীর উপর অত্যধিক চাপ পড়ে। অতিরিক্ত চাপের ফলে এসব পেশীর যে কোনটি আংশিক বা পুরো ছিঁড়ে যেতে পারে। ফলে গ্রোয়েন বা কুঁচকিতে ব্যথা অনুভূত হয়, ফুলে যেতে পারে, দৌড়াতে বা হাঁটতে প্রচন্ড কষ্ট হয়। এক্ষেত্রেও প্রাথমিকভাবে বিশ্রামের সাথে আইস-প্যাক, ব্যথানাশক ওষুধ গ্রহণের পরামর্শ দেয়া হয়। চোট মারাত্মক হলে যথাযথ পুনর্বাসন প্রক্রিয়াতেও খেলায় ফিরতে ৮ থেকে ১২ সপ্তাহ বা তারও বেশী লেগে যেতে পারে।
2590 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy