1 Answers
রক্ষা ১ শব্দের বাংলা অর্থ [রোক্খা/রক্খা] (বিশেষ্য) ১ উদ্ধার; পরিত্রাণ; হেফাজত (বিপদে মোরে রক্ষা করো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিস্তার; অব্যাহতি; মুক্তি (ছিনতাই থেকে রক্ষা করা)। ৩ নষ্ট ক্ষয় বা ক্ষতিগ্রস্ত হতে না দেওয়া; সংরক্ষণ। ৪ পালন (কথা রক্ষা)। ৫ বিপন্ন হতে না দেওয়া (পৃষ্ঠ রক্ষা)। ৬ পাহারা; guard (দ্বার রক্ষা)। রক্ষাকবচ (বিশেষ্য) বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধারণীয় মন্ত্রপূত কবচ; তাবিজ। রক্ষাকালী (বিশেষ্য) রোগ মহামারী প্রভৃতি থেকে পরিত্রাণকারিণী হিন্দু দেবী। রক্ষাগৃহ (বিশেষ্য) সূতিকাগৃহ। রক্ষামন্ত্র (বিশেষ্য) ১ যে মন্ত্র জপ করলে বিপদ স্পর্শ করে না; বিপদ ত্রাণকারী মন্ত্র। ২ রক্ষার উপায়। রক্ষিত (বিশেষণ) ১ রাখা হয়েছে এমন। ২ ত্রাত; পরিত্রাত। ৩ লালিত; গচ্ছিত; আমানতকৃত। □ (বিশেষ্য) (হিন্দুসমাজে) উপাধিবিশেষ। রক্ষিতা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পালিতা। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) উপপত্নী। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্+অ+আ(টাপ্)};