1 Answers
টান শব্দের বাংলা অর্থ টান [ ṭāna ] বি. ১. আকর্ষণ (স্নেহের টান, স্রোতের টান); ২. আঁট ভাব (দড়ির গিঁটের টান); ৩. বিড়ি, সিগারেট ইত্যাদির ধোঁয়া মুখে নেওয়া (বিড়ির টান); ৪. আসক্তি, মমতা (নাড়ির টান); ৫. অভাব (পয়সার টান); ৬. অত্যধিক চাহিদা (বাজারে ডিমের টান); ৭. হাঁপানি (টান উঠেছে); ৮. তুলি ইত্যাদির অঙ্কনভঙ্গি, ছাঁদ (তুলির টান); ৯. কথার বিশেষ সুর (কথায় পশ্চিমা টান); ১০. দেমাক, অহংকার (তার কথায় বড় টান)।;[টানা২ দ্র]।;টান টান বিণ. আঁটসাঁট, টাইট; গর্বিত; চড়া (টান টান কথা)।;[টান্] (বিশেষ্য) ১ আকর্ষণ। ২ ঝোঁক; বিশেষ আসক্তি (দেশের প্রতি টান)। ৩ নিঃশ্বাসের সঙ্গে ধূম শোষণ বা আকর্ষণ (সিগারেটে কয়েকটি টান দিয়ে বলল)। ৪ আসক্ত; মায়া; ভালোবাসা (নাড়ির টান)। ৫ অভাব; ঘাটতি (বিবাহ-বাড়িতে কোনো জিনিসের টান পড়েনি)। ৬ চাহিদার বৃদ্ধি (বাজারে মালের টান ধরেছে)। ৭ হাঁপানি; শ্বাসকষ্টের রোগবিশেষ (টানের ব্যারাম)। ৮ উচ্চারণভঙ্গি ও বাচনভঙ্গি (বরিশালের বিশেষ টান)। ৯ আঁকবার ভঙ্গি; রেখার ভঙ্গি (কলমের টানে মাত্রা হয়ে গেছে রেফ)। ১০ দাগ; রেখা; আঁচড়। ১১ অহঙ্কার; দেমাক (যার গোলায় ধান তার কথায় টান-প্রবাদ)। ১২ সুরের আলাপ বা তাল (প্রথম টান সুরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ১৩ খিঁচুনি; আগ্রহ; spasm। ১৪ উচ্চভূমি; জলাভূমির বিপরীত। ১৫ স্রোত (নদীতে খুব টান আছে)। □(বিশেষ্য), (বিশেষণ) আঁটসাঁট; দৃঢ়সংবদ্ধ। টান টান (বিশেষণ) ১ আঁটসাঁট। ২ অহমিকাপূর্ণ; চড়া; উগ্রভাবপূর্ণ। □(ক্রিয়াবিশেষণ) লম্বা হওয়া বা হাত পা টানা □ টাল;