1 Answers
অসাধ্য শব্দের বাংলা অর্থ অসাধ্য [ asādhya ] বিণ. ১. সম্পন্ন করা বা সাধন করা যায় না এমন (এ কাজ আমার অসাধ্য); সাধনার অতীত; ২. প্রতিকার করা যায় না এমন (অসাধ্য রোগ)।[সং. ন + সাধ্য]।অসাধ্যসাধন–বি. অসম্ভবকে সম্ভব করা।শিবের অসাধ্য–একেবারেই অসম্ভব কাজ, এমন কাজ বা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না।[অশাদ্ধো] (বিশেষণ) ১ করতে পারা যায় না এমন; চেষ্টার অতীত। ২ অপ্রতিকার্য। অসাধ্য সাধন (বিশেষ্য) অসম্ভবকে সম্ভব করা; অসাধ্য কার্য সম্পাদন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাধ্য; (নঞ্ তৎপুরুষ সমাস )}
13123 views
Answered