1 Answers

টানা ১ শব্দের বাংলা অর্থ [টানা, তানা] (বিশেষ্য) ১ কাপড়ের দৈর্ঘের দিকের সুতা। ২ দেরাজ। ৩ মেয়েদের নথ প্রভৃতির ভার হালকা করার উপযোগী ধাতব শিকলবিশেষ। টানা দেওয়া (ক্রিয়া) লম্বা করে ঝুলিয়ে দেওয়া বা টাঙানো। টানাপড়েন, টানাপোড়েন (বিশেষ্য) ১ দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের সুতা (তাহার পরনে মোটা ধুতি, এমন মোটা যে, উহার টানাপড়েনগুলি স্পষ্ট তাই চোখে পড়ে-মাহবুব-উল-আলম)। ২ তাঁতের দৈর্ঘ্যের দিকের ও আড় দিকের সুতা। ৩ পুনঃপুন ক্লান্তিকর গমনাগমন। {√টান্‌+আ};

4289 views