1 Answers
টানা ২ শব্দের বাংলা অর্থ [টানা] (ক্রিয়া) ১ আকর্ষণ করা (দড়ি টানা)। ২ অঙ্কন করা (লাইন টানা)। ৩ বহা; বহন করা (মোট টানা)। ৪ পক্ষপাতিত্ব করা। ৫ খাড়া করানো। ৬ খরচ কমানো; হিসাব করে চলা (টেনে চলা)। ৭ শোষণ করা (তামাক টানা)। ৮ শুষ্ক হওয়া (তরকারির ঝোল আরও না টানলে সুস্বাদু হইবে না)। ৯ মাদকদ্রব্যাদি পান করা। □(বিশেষণ) ১ চালিত; বাহিত (গরুতে টানা গাড়ি)। ২ টেনে চালানো হয় এমন (টানা পাখা)। ৩ ঋজু ও দীর্ঘ (টানা পথ)। ৪ বিরামহীন; নিরবচ্ছিন্ন (টানা দুই ঘন্টা)। ৫ মন্থন করা হয়েছে এমন; মাখন তোলা (টানা দুধ)। ৬ আয়ত; বিস্তৃত (টানা চোখ)। ৭ অঙ্কিত (মসি দিয়ে টানা রেখা)। টানা কাড়া (বিশেষ্য) ১ অনবরত গমানাগমন। ২ কাপড় বোনার সময়ে মাকুর পুনঃপুন গমনাগমন। টানা জাল (বিশেষ্য) একসঙ্গে বহু মাছ ধরার মতো অতিবৃহৎ জাল। টানা টানা (বিশেষণ) ১ বাঁকা; বক্র; লম্বা লম্বা (টানা টানা কথা)। ২ বিস্তৃত; আয়ন (টানা টানা চোখ)। টানা টানি (বিশেষ্য) ১ একে অপরকে টানা; পরস্পর আকর্ষণ (যমে মানুষে টানাটানি)। ২ অভাব; অনটন (টানাটানির সংসার-রাজিয়া খান)। {√টান্+আ};