1 Answers
শুদ্ধ শব্দের বাংলা অর্থ শুদ্ধ [ śuddha ] বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)।;[সং. √ শুধ + ত]।;স্ত্রী. শুদ্ধা।;বি. শুদ্ধতা, শুদ্ধত্ব।;শুদ্ধচিত্ত, শুদ্ধমতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট।;☐ বি. পবিত্র হৃদয়।;শুদ্ধশীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট।;শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ।;☐ বিণ. আচারব্যবহার পবিত্র এমন।;শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী।;শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)।;শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার।;শুদ্ধিপত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা।;শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা।;শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা।;[শুদ্ধো] (বিশেষণ) ১ নির্দোষ। ২ নির্মল। ৩ পবিত্র। ৪ শোধিত। ৫ খাঁটি; ভেজালহীন। ৬ নির্ভুল। ৭ শুচি। ৮ অমিশ্রিত। ৯ বিশুদ্ধ। ১০ আঞ্চলিকতা বর্জিত। শুদ্ধা (স্ত্রীলিঙ্গ)। শুদ্ধতা, শুদ্ধত্ব বি। শুদ্ধচিত্ত (বিশেষণ) পবিত্র হৃদয়বিশিষ্ট। শুদ্ধমতি (বিশেষণ) পবিত্র মন বা হৃদয় সম্পন্ন। ২ আচার-আচরণ পবিত্র এমন। শুদ্ধাচার (বিশেষ্য) পবিত্র আচরণ। □ (বিশেষণ) আচার-আচরণ পবিত্র এমন। শুদ্ধাচারী(-রিন্) (বিশেষণ) ১ সদাচার। ২ সাধুচরিত্র। শুদ্ধাচারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পবিত্র আচরণ এমন (আর্যা একান্ত যুদ্ধাচারিণী বলিয়া অঙ্গীকার করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শুদ্ধান্ত (বিশেষ্য) ১ অন্তঃপুর। ২ অন্তঃপুরস্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √শুধ্+ত(ক্ত)};