1 Answers

জাত ২ শব্দের বাংলা অর্থ [জাত্‌] (বিশেষ্য) ১ বর্ণ; বংশগত বা জন্মগত সামাজিক অধিকার (ছোট জাতের মেয়ে)। ২ ধর্মগত শ্রেণিবিভাগ (খ্রিস্টান জাত)। ৩ শ্রেণি বা প্রকার (দেশি বিলাতি নানা জাতের চারা)। ¨ (বিশেষণ) শ্রেণিভুক্ত; গোষ্ঠীভুক্ত বা সগোত্র (ওরা হচ্ছে শয়তানের জাত)। জাতখাওয়া, জাতমারা (ক্রিয়া) ১ স্বজাতির নিকট হেয় করা। ২ জাতিচ্যুত করা। জাতখোয়ানো, জাতহারানো (ক্রিয়া) জাতিচ্যুত হওয়া। জাতজন্ম, জাতজন্ম (বিশেষ্য) ১ জাতি; কুল। ২ বংশ মর্যাদা; কৌলীন্য। জাতদেওয়া (ক্রিয়া) অন্য জাতির বা ধর্মের কন্যা বা পাত্র বিবাহ করা এবং তজ্জন্য আপন জাতি ত্যাগ করা বা জাতিভ্রষ্ট হওয়া। জাতব্যবসা (বিশেষ্য) জাতিগত বৃত্তি; বংশগত পেশা। জাতভাই, জাতিভাই (বিশেষ্য) ১ জাতীয় লোক; স্বজাতি। ¨ (বিশেষণ) সমগোত্রীয়; এক প্রকৃতির অন্তর্ভুক্ত। জাতে ওটা (বিশেষণ) ১ হিন্দু সমাজে আচরণীয় বলে গণ্য হওয়া; হিন্দু সমাজে পাঙ্‌ক্তেয় বলে বিবেচিত হওয়া। ২ (আলঙ্কারিক)ভদ্র বা অভিজাত সমাজের একজন হয়ে ওঠা; উচ্চ শ্রেণিতে পদোন্নতি। জাতে তোলা (ক্রিয়া) ১ হিন্দুমতে সমাজে গ্রহণ করা। ২ মান উন্নত করা। {(তৎসম বা সংস্কৃত) জাতি>};

9091 views