1 Answers
জাত ১ শব্দের বাংলা অর্থ [জাতো] (বিশেষণ) ১ জন্মেছে এরূপ (নবজাত)। ২ উৎপন্ন; সঞ্জাত; উদ্ভূত। ¨ (বিশেষ্য) জন্ম (জাতকৃত্য)। জাতকর্ম, জাতকৃত্য, জাতক্রিয়া (বিশেষ্য) নবজাত হিন্দু শিশুর জন্ম উপলক্ষে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ। জাতকোপ, জাতক্রোধ (বিশেষণ) ১ ক্রুদ্ধ; ক্রোধ জন্মেছে এমন। ২ জন্মাবধি বিদ্বেষ; আজন্ম ক্রোধ। জাতক্লম (বিশেষণ) ক্লান্ত এমন; পরিশ্রান্ত। গতক্লম বিপ.। জাতচক্ষু, জাতনেত্র (বিশেষণ) চোখ ফুটেছে এমন। জাতপক্ষ (বিশেষণ) পাখা উঠেছে এমন। জাতপত্র (বিশেষ্য) জন্মপত্রিকা; কোষ্ঠী(জাতপত্র অঙ্গুরী দিলেন নিদর্শন-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। জাতপুত্র (বিশেষণ) পুত্র জন্মেছে এমন। জাতপুত্রা (স্ত্রীলিঙ্গ)। জাতপ্রত্যয় (বিশেষণ) বিশ্বাস জন্মেছে এমন; বিশ্বাসবান। প্রত্যয়া (স্ত্রীলিঙ্গ)। জাতব্যবহার (বিশেষণ) ১ বয়ঃপ্রাপ্ত হয়েছে এমন। ¨ (বিশেষ্য) সাবালক। জাতমাত্র (ক্রিয়াবিশেষণ) জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই; জন্মিলেই। ¨ (বিশেষণ) এইমাত্র জন্মেছে এমন; সদ্যেজাত। জাতশত্রু (বিশেষ্য), (বিশেষণ) ১ যার অনেক শত্রু জন্মেছে। ২ জন্ম থেকে শত্রু; আজন্ম শত্রু। জাতশ্মাশ্রু (বিশেষ্য) শ্মাশ্রু অর্থ্যাৎ দাড়ি গজিয়েছে এমন। জাতশ্রম (বিশেষণ) পরিশ্রান্ত; অত্যন্ত ক্লান্ত; জাতক্লম। জাতশ্রমা (স্ত্রীলিঙ্গ)। জাতস্পৃহ (বিশেষণ) স্পৃহা জন্মেছে এমন; প্রলুব্ধ। জাতহরিণী (বিশেষ্য) ১ রাক্ষসীবিশেষ। ২ সদ্যোজাত শিশুর প্রাণহারিণী; ডাইনি (এই জাতহারিণী পলায় সভে বলে-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ত(ক্ত)};