1 Answers

দ্রুত শব্দের বাংলা অর্থ দ্রুত [ druta ] বিণ. 1 ত্বরান্বিত, ক্ষিপ্র (দ্রুতগতি, দ্রুত উন্নতি, দ্রুত লয়); 2 (বাংলায় বিরল) ক্ষরিত, গলিত, দ্রবীভূত।;☐ ক্রি-বিণ. শীঘ্র, তাড়াতাড়ি (দ্রুত সেখানে যাও)।;[সং. √ দ্রু + ত]।;দ্রুতগতি বিণ. ক্ষিপ্রতাসম্পন্ন; দ্রুত গতিবিশিষ্ট (দ্রুতগতি গাড়ি)।;দ্রুতগামী (-মিন্) বিণ. দ্রুত চলে এমন।;দ্রুততা বি. ক্ষিপ্রতা, দ্রুতি।;দ্রুতপদে ক্রি-বিণ. 1 অত্যন্ত তাড়াতাড়ি হেঁটে; 2 ক্ষিপ্রতার সঙ্গে, সত্বর।;দ্রুতবেগে ক্রি-বিণ. অত্যন্ত দ্রুততার সঙ্গে; সত্বর, বেগে।;[দ্রুতো] (বিশেষণ) ক্ষিপ্ত; ত্বরান্বিত; সত্বর; তাড়াতাড়ি (দ্রুত হয়ে বসুন্ধর ধরে বসুন্ধরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; তাড়াতাড়ি; সত্বর (দ্রুত যাও)। দ্রুততা, দ্রুতি বি। দ্রুতগতি (বিশেষ্য) শীঘ্র বা বেগে গমন। (ক্রিয়াবিশেষণ) শীঘ্র বা ক্ষিপ্রগতিতে। দ্রুতগামী (বিশেষণ) শীঘ্র বা বেগে গমনকারী (দ্রুতগামী জাহাজ)। দ্রুতচারী (বিশেষণ) দ্রুতগতিতে বিচরণকারী। দ্রুতপদে (ক্রিয়াবিশেষণ) সত্বর; তাড়াতাড়ি পা চালিয়ে; ক্ষিপ্রগতিতে। {(তৎসম বা সংস্কৃত) √দ্রু+ত(ক্ত)};

5341 views