1 Answers
করঙ্ক শব্দের বাংলা অর্থ [করোঙ্কো, করোঙ্গো] (বিশেষ্য) ১ পানের বাটা; পানের ডিবা (করঙ্কের কথা শুনলেই তাম্বুলের কথা মনে হয়-প্রথম চৌধুরী)। ২ কমণ্ডলু। ৩ নারকেলের মালা। ৪ ভিক্ষাপাত্র। ৫ কৌটা; পাত্র (তুমি খুলে দর মধু করঙ্ক আপন গন্ধে ভোর-মোহিতলাল মজুমদার)। ৬ মাথার খুলি; করোটি। ৭ জলপাত্র (কমণ্ডলু করঙ্গ পুরিত গঙ্গাজলে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করঙ্ক};
7884 views
Answered