1 Answers
কর ৩ শব্দের বাংলা অর্থ [কর্] (বিশেষ্য) ট্যাক্স; খাজনা; রাজস্ব; শুল্ক। করগ্রাহী, করগ্রাহক (বিশেষ্য), (বিশেষণ) খাজনা আদায়কারী। করদাতা (-তৃ) (বিশেষ্য), (বিশেষণ ) খাজনা প্রদানকারী। করপীড়িত, করপ্রপীড়িত (বিশেষণ) করভারে জর্জর; রাজস্বের চাপে দুর্দশাগ্রস্ত। করমুক্ত (বিশেষণ) ১ রাজস্ব প্রদানে অব্যাহতি প্রাপ্ত। ২ নিষ্কর। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)};
9367 views
Answered