1 Answers

গহন শব্দের বাংলা অর্থ গহন [ gahana ] বিণ. ১. নিবিড়, গভীর (গহন অরণ্য); ২. দুর্গম (‘গহনকুসুম কুঞ্জ মাঝে’: রবীন্দ্র) ; ৩. দুর্বোধ, দুরূহ।;☐ বি. দুর্গম স্হান (মনের গহনে)।;[সং. √গহ্ + অন]।;[গহোন্‌] (বিশেষণ) ১ গভীর; ঘন (গহন বিপিন মাঝে তাকাই একান্ত-দৌলত উজির বাহরাম খান)। ২ দুর্গম; যে স্থানে গমন কষ্টসাধ্য। ৩ দুর্বোধ; দুর্ভেদ্য; দুরধিগম্য; দুরূহ। ৪ গহীন; অতলস্পর্শ। □বি ১ বনানী; অরণ্য (পুত্রক খুঁজিতে গেলা নজদ গহনে-দৌলত উজির বাহরাম খান)। ২ দুর্গম গভীর বা অতি সংগোপন স্থান (মনের গহনে তোমার মুরতিখানি-গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাহ্‌+অন(ল্যুট্‌)};

7578 views