1 Answers
পুরব শব্দের বাংলা অর্থ পূর্ব, [পুর্বো, পুরব, পুব্] (বিশেষ্য) ১ পূর্বদিক। ২ প্রাচীনকাল; অতীতকাল (পূর্বকথিত)। ৩ সম্মুখ; অগ্র (পূর্ববর্তী)। □ (বিশেষণ) ১ প্রথম। ২ জ্যেষ্ঠ। ৩ গত; অতীত; প্রাচীন; পূর্ববর্তী (পূর্বপুরুষ)। ৪ পূর্বদিকস্থ (পূর্ববাংলা); প্রাচ্য। পূর্বক (ক্রিয়াবিশেষণ) ১ পুরঃসর; পুর্বে সম্পন্ন করার পরে (সালামপূর্বক)। ২ সহকারে (প্রীতিপূর্বক)। পূর্বকথিত (বিশেষণ) পূর্বোক্ত; প্রথমোক্ত। পূর্বকায় (বিশেষ্য) নাভির ঊর্ধ্বভাগ; উত্তমাঙ্গ। পূর্বকাল (বিশেষ্য) প্রাচীনকাল; পুরাকাল; অতীতকাল; গত সময়। পুর্বকালীন, পূর্বকালিক (বিশেষ্য) ১ প্রাচীন বা অতীতকালের। □ (বিশেষণ) পূর্ব সময়ের (পূর্বাকালীন বিজ্ঞপ্তি)। পূর্বগামী (-মিন্) (বিশেষণ) সম্মুখে বা অগ্রে গমনকারী; অগ্রগামী; pioneer (পূর্বগামীরা শেষ প্রশ্নের জবাব দিয়ে গেছেন এমন হতেই পারে না-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। পূর্বগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্বজ (বিশেষ্য) ১ অগ্রজ; জ্যেষ্ঠ বা বড় ভাই। ২ পূর্বপুরুষ। পূর্বজন্ম (বিশেষ্য) গতজন্ম; বর্তমান জীবনের পূর্বকালীন জীবন। পূর্বজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অগ্রজা; জ্যেষ্ঠা ভগিনী; বড় বোন। পূর্বজ্ঞান (বিশেষ্য) পূর্বকালেরপ্রাপ্ত জ্ঞান; অভিজ্ঞতা। পূর্বতন (বিশেষণ) পুর্বকালীন; পূর্বকালের; আগেকার; বিগত। পূর্বদৃষ্ট (বিশেষণ) ১ অগ্রে দৃষ্ট; পূর্বে দেখা হয়েছে এমন। ২ সংঘটিত হওয়ার পূর্বেই ধারণা করা গিয়েছে এমন। পূর্বদৃষ্টি (বিশেষ্য) দূরদর্শিতা; ভবিষ্যৎ দৃষ্টি। পূর্বপক্ষ (বিশেষ্য) ১ অভিযোগ; নালিশ। ২ অভিযোক্তা। ৩ (তর্কশাস্ত্রে) প্রশ্ন; জিজ্ঞাসা; বিচার-বিবেচনার নিমিত্ত উপস্থাপিত বিষয়। ((তুলনীয়) উত্তরপক্ষ)। পূর্বপুরুষ (বিশেষ্য) বংশের পিতৃপিতামহাদি পূর্বগামী ব্যক্তিগণ। পূর্বফল্গুনী (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) নক্ষত্রবিশেষ। পূর্ববৎ অব্য, (ক্রিয়াবিশেষণ) পূর্বের ন্যায়; আগেকার মতো। পূর্ববর্ণিত (বিশেষণ) পূর্বে বিবৃত; প্রথমে কথিত; আগে বর্ণনা করা হয়েছে এমন। পূর্ববর্তী(-তিন্) (বিশেষণ) ১ পূর্বেকার; অতীতের; সেকালের। ২ অগ্রে বা সম্মুখে স্থিত। পূর্ববর্তিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্ববাদ (বিশেষ্য) প্রথম অভিযোগ বা নালিশ; প্রথম আবেদন বা প্রার্থনা। পূর্ববাদী (-দিন্) (বিশেষ্য) প্রথমে অভিযোগকারী বা আবেদনকারী; ফরিয়াদি; বাদী। পূর্বভাদ্রপদ (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) নক্ষত্রবিশেষ। পূর্বমীমাংসা (বিশেষ্য) জৈমিনি মুনি রচিত দর্শনশাস্ত্র। ((তুলনীয়) উত্তরমীমাংসা)। পূর্বরঙ্গ (বিশেষ্য) ১ নাটক ইত্যাদির প্রস্তাবনা বা ভূমিকা। ২ শ্রীকৃষ্ণের প্রথম প্রেমানুরাগ (পূর্ব্বরঙ্গ রসোদ্গার মাথুর বিরহ আর হরিভক্তি যাহাতে প্রকাশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। পূর্বরাগ (বিশেষ্য) প্রথম প্রেম বা আসক্তি; নায়ক-নায়িকার পরস্পর দর্শন বা শ্রবণাদি; প্রেম সঞ্চারিত হওয়ার ফলে হৃদ্গত ভাব। পূর্বরাত্র (বিশেষ্য) রাত্রির প্রথম অংশ। পূর্বরাত্রি (বিশেষ্য) বিগত রাত্রি। পূর্বলক্ষন (বিশেষ্য) ভবিষ্যতে ঘটবে এমন বিষয়াদির অতীতকালে প্রাপ্ত সংস্কার। ২ পূর্ব জন্মার্জিত কর্মজনিত গুণ প্রবৃত্তি ও ধারণা। পূর্বসমুদ্র (বিশেষ্য) বঙ্গোপসাগর (বায়ু বহে পূর্ব সমুদ্র হতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পূর্বসূরি (বিশেষ্য) ১ পূর্ববর্তী; অগ্রগামী; অগ্রজ বিদ্বান বা কবি (আমরাও মানব বা বটে যে আমাদের অদ্বিতীয় অভিমত পূর্বসূরীদের প্রতিধ্বনি-সুধীণ্দ্রনাথ দত্ত)। ২ সম পেশার পূর্ববর্তী গণ্য/খাত ব্যক্তিগণ (অশুদ্ধ প্রয়োগজাত, অর্থান্তরে)। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্ব্+ অ(অচ্)};