1 Answers
শ্রবণীয় শব্দের বাংলা অর্থ শ্রবণ, শ্রবণ [ śrabaṇa ] বি. 1 শোনা, আকর্ণন; 2 কান (শ্রবণগোচর, ‘বরিষ শ্রবণে তব জলকলরব’: দ্বি. রা.)।;[সং. √ শ্রু + অন]।;শ্রবণপথ বি. কান।;শ্রবণবিবর বি. কানের ছিদ্র।;শ্রবণবহির্ভূত, শ্রবণাতীত বিণ. শোনা অসাধ্য এমন; শ্রুতির বাইরে।;শ্রবণমধুর বিণ. শ্রুতিমধুর।;শ্রবণসুখকর বিণ. শুনতে ভালো লাগে এমন, শ্রুতিমধুর।;শ্রবনীয়, শ্রব্য, শ্রাব্য বিণ. শ্রবণযোগ্য, শোনার যোগ্য, শুনতে পারা যায় এমন (শ্রাব্য-অশ্রাব্য অনেক কথা)।;শ্রব্যকাব্য — যে কাব্য অভিনয়োপযোগী নয় অর্থাত্ যা কেবল শুনতে বা পড়তে হয় (তু. দৃশ্যকাব্য)।;[স্রোবোন্] (বিশেষ্য) ১ শোনা। ২ কান (সিরেতে উত্তম জটা শ্রবণেতে কোড়ি-শেখ ফয়জুল্লাহ)। শ্রবণ গোচার (বিশেষণ) কানে আসা; কর্ণকুহরে প্রবেশ করা (সেই কথা শ্রবণ গোচর হইবামাত্র-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শ্রবণপথ (বিশেষণ) কর্ণ; কান। শ্রবণবহির্ভূত, শ্রবণাতীত (বিশেষণ) শোনা যায় না এমন। শ্রবণবিবর (বিশেষ্য) কর্ণগহ্বর; কানের ছিদ্র। শ্রবণমধুর (বিশেষণ) শুনতে মধুর; মাধুর্যময় ধ্বনিযুক্ত (তুমি কেন আবার শ্রবণমধুর কলকল তরতর রবে মন ভুলাইতেছ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। শ্রবণীয়, শ্রব্য, শ্রাব্য (বিশেষণ) শুনতে পারা যায় এমন; শ্রবণযোগ্য; শোনার উপযুক্ত। শ্রব্যকাব্য (বিশেষ্য) পড়া বা শোনার যোগ্য সাহিত্য গ্রন্থ; পাঠ্য বা শ্রোতব্য সাহিত্যপুস্তক। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+অন(ল্যুট্)};