2 Answers

নাসারা শব্দের বাংলা অর্থ নসরা, [নসোরা, নাসারা, নসরানি] (বিশেষ্য) খ্রিস্টান (তিনি মুসলমান-তিনিও নসরার চাকরি করিতে যাইবেন না-গোপাল হালদার; একজন নাসারাকে মুসলিম করার গৌরব ও পুণ্যের অধিকারী হতে পারবে-কাজী নজরুল ইসলাম; হিসপানী আরমানী চোলদার নসরানী নানা জাতি আর পর্ত্তুগীজ-সৈয়দ আলাওল)। {(আরবি) নসারা};

12022 views

নাসারা শব্দের বাংলা অর্থ সাহায্যকারী। বনি ইসরাইল সম্প্রদায়ের যারা হজরত ঈসা আলাইহিস সালামকে পেয়েছে তাঁদের প্রতি নির্দেশ ছিল ঈসা আলাইহিস সালামের শরীয়তকে মেনে নেয়া। তাঁকে বিশ্বাস করা এবং মেনে নেয়া ছিল ওয়াজিব। তাদের নাম হয় নাসারা তথা সাহায্যকারী। কেননা তারা একে অপরকে সাহায্য করেছিল। তাদেরকে আনসারও বলা হয়।

কুরআনে ঈসা আলাইহিস সালামের কথা উদ্ধৃতি করে বলা হয়েছে, আল্লাহর দ্বীনে আমার সাহায্যকারী কে আছে? হাওয়ারীগণ বলে, আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী। কেউ কেউ বলেন, এ সব লোক যেখানে অবতরণ করে ঐ জায়গার নাম নাসেরাহ` বিধায় তাদেরকে নাসারা বলা হয়েছে।

12022 views