1 Answers
দেখা শব্দের বাংলা অর্থ দেখা [ dēkhā ] ক্রি. 1 দর্শন বা অবলোকন করা (মুখ দেখা, চাঁদ দেখা) 2 তাকানো (এদিকে দেখো) 3 অভিজ্ঞতা বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (দেখে শেখা) 4 চিন্তা করা, পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা (ভেবে দেখি, অবস্হাটা দেখি, নাড়ি দেখা, ঘটনার গতি দেখা) 5 তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা (অসময়ে দেখার কেউ নেই, শেষ বয়েসে মাকে দেখো) 6 উপভোগ করা (মজা দেখা, নাটক দেখা) 7 খুঁজে বার করা (চাকরি দেখা, বাড়ি দেখা) 8 পরিদর্শন করা (দেশ দেখা) 9 পড়া, পাঠ করা (বইয়ের শেষ পাতাটা দেখো তো, দলিলটা দেখো তো) 10 বোধ করা (ছেলেটা দেখছি উচ্ছন্নে গেছে) 11 চেষ্টা করা (আর দেখে লাভ নেই, এবার অন্য কথা ভাবো) 12 বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া (ভেবে দেখলাম ওটাই ভালো) 13 অবলম্বন বা অনুসরণ করা (নিজের নিজের পথ দেখা) 14 অপেক্ষা করা (আর একটু দেখি) 15সাবধান হওয়া (দেখো যেন ভুল না হয়)।☐ বি. উক্ত সব অর্থে।☐ বিণ. দৃষ্ট (দেখা জিনিস)।[সং. √ দৃশ্ > বাং. √ দেখ্ + আ]।দেখা দেওয়া ক্রি. বি. 1 সামনে আসা আবির্ভূত হওয়া 2 প্রাদুর্ভাব হওয়া (গ্রামে কলেরা দেখা দিয়েছে)।দেখাদেখি বি. 1 পরস্পর নিরীক্ষণ বা সাক্ষাত্কার (দুজনে অনেককাল দেখাদেখি হয়নি) 2 অন্যায়ভাবে পরস্পরের খাতা দেখে নকল করা (দেখাদেখি করে লেখা)।দেখানো ক্রি. বি. প্রদর্শন করা (টাকা দেখাচ্ছ?) দেখতে দেওয়া (তোমার খাতা ওকে দেখিয়ো না)।দেখাশুনা, দেখাশোনা বি. 1 তত্ত্বাবধান, অভিভাবকতা 2 অনুসন্ধান, খোঁজখবর (মেয়ের জন্য পাত্র দেখাশুনা চলছে)।দেখাসাক্ষাত্ বি. পরস্পর সাক্ষাত্ ও খবরাখবরের আদানপ্রদান।দেখিয়ে দেওয়া ক্রি. বি. 1 শিখানো, বাতলানো (আমি দেখিয়ে দেয় কীভাবে আঁকতে হয়) 2 জব্দ করা (ওই বদমাশ লোকটাকে মজা দেখিয়ে দেব)।চোখের দেখা — দ্র চোখ।দেখেশুনে ক্রি-বিণ. সতর্কভাবে, সাবধানে চার দিক বুঝে (দেখেশুনে পথ চলবে)।দেখতে দেখতে দ্র দেখতে দেখতে।দেখে নেওয়া ক্রি. বি. জব্দ করা (আমাকে দেখে নেবে বলে শাসিয়েছে)।[দ্যাখা] (ক্রিয়া) ১ দর্শন করা চোখে পড়া (চাঁদ দেখা)। ২ দৃষ্টিপাত করা তাকানো চাওয়া (অন্যদিকে দেখা)। ৩ তত্ত্ব নেওয়া তত্ত্বাবধান করা। ৪ সেবা শুশ্রূষা করা (রোগীকে দেখার মতো লোক নেই)। ৫ চিকিৎসা করা (তোমাকে কোন ডাক্তার দেখছে?)। ৬ অভিজ্ঞতা থাকা প্রত্যক্ষ জ্ঞান লাভ করা (এ বয়সে কতো দেখেছি)। ৭ পরীক্ষা বা পর্যবেক্ষণ করা বিচার-বিবেচনা করা (নাড়ি দেখা, অবস্থা দেখা)। ৮ বিলম্ব করা অপেক্ষা করা (দেখো কী হয়)। ৯ খুঁজে বের করা সন্ধান নেওয়া (বাসা দেখা, গাড়ি দেখা)। ১০ চেষ্টা করা (আর দেখে কী হবে?)। ১১ জব্দ করা হুমকি দেওয়া ভয় দেখানো চোখ রাঙানো (তোমাকে দেখে নেব)। ১২ স্থির করা বোঝা সিন্ধান্তে আসা (ভেবে দেখো এ কাজ পারবে কিনা)। ১৩ সাবধান হওয়া (দেখো ভুল যেন না হয়)। ১৪ উপভোগ করা (খেলা দেখা)। ১৫ অনুসরন করা অবলম্বন করা (গুরুর পথ দেখা)। ১৬ পাঠ করা (খবরের কাগজ দেখা)। ১৭ সাক্ষাৎ করা (একবার ওকে দেখে যাও)। ১৮ ধারণা করা (এ তো দেকছি আস্ত গাধা)। ১৯ দর্শন সাক্ষাৎ (দেখা পাওয়া, চোখের দেখা)। □ (বিশেষণ) দৃষ্ট (দেখা জিনিস)। দেখই ((ব্রজবুলি)) (ক্রিয়া) দেখে। দেখতে না দেখতে-অত্যন্ত অল্প সময়ের মধ্যে অতি দ্রুত। দেখব ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখব। ২ দেখবে। দেখবি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ১ দেখবে। ২ দেখবি। দেখ-ভাল করা (ক্রিয়া) অনুসন্ধান করা উত্তমরূপে দেখা খোঁজখবর করা। দেখ-মার করা (ক্রিয়া) দেখতে পেলেই প্রহার করা। দেখলি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলে। দেখলু, দেখলু ((মধ্যযুগীয় বাংলা)) দেখলাম। দেখিয়ে/দেখাইয়া দেওয়া (ক্রিয়া) ১ শেখানো বাতলিয়ে দেওয়া পড়া দেখিয়ে দেওয়া পথ দেখিয়ে দেওয়া। ২ জব্দ করা ভীতি প্রদর্শন করা। (আমাকে মারলে দেখিয়ে দেবো)। দেখাদেখি (বিশেষ্য) ১ পরস্পর দেখা-সাক্ষাৎ। ২ পরস্পর অনুকরণ (পরীক্ষার হলে খাতা দেখাদেখি করো না)। □ (ক্রিয়াবিশেষণ) অনুকরণে নকলে (ওর দেখাদেখি তুমিও একাজ করলে)। দেখানো (ক্রিয়া) প্রদর্শন করা অন্যের দৃষ্টি আকর্ষণ করা (কাপড়টা ওকে দেখাও)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। দেখায়লি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখালে (হসইতে কব তুঁহু দর্শন দেখায়লি-বিদ্যাপতি)। দেখায়সি ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখাও। দেখাশুনা, দেখাশোনা (বিশেষ্য) ১ তত্ত্বাবধান খোঁজখবর। ২ দেখা-সাক্ষাৎ। দেখা-সাক্ষাৎ (বিশেষ্য) পরস্পর সাক্ষাৎ ও আলাপ। দেখতে/দেখিতে (ক্রিয়াবিশেষণ) নিমেষের মধ্যে অল্প সময়ের মধ্যে চোখের সম্মুখে। দেখিল ((মধ্যযুগীয় বাংলা)), দেখিলুঁ ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) দেখলাম (আহ্মে দেখিলুঁ বড়ায়ি-বড়ু চণ্ডীদাস শ্যামেরে দেখিলুঁ যাইয়া-জয়দেব)। দেখে নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো। চোখের দেখা চোখ। লোক দেখানো লোক। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্>√দেখ্+আ},