1 Answers
বিদেশাগত ধাতু
প্রধানত হিন্দি এবং ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। যেমন : ভিক্ষে মেগে খায়। এ বাক্যে ‘মাগ’ ধাতু হিন্দি ‘মঙ্’ থেকে আগত। এছাড়াও কতগুলো ক্রিয়ামূল রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন। এ ধরনের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাতমূল ধাতু। যেমন : ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? ‘এ বাক্যে ‘হের’ ধাতুটি কোন ভাষা থেকে আগত তা জানা যায় না। তাই এটি অজ্ঞাতমূল ধাতু।
ধাতু যে অর্থে ব্যবহৃত হয় ধাতু যে অর্থে ব্যবহৃত হয়
আঁট শক্ত করে বাঁধা ফির্ পুনরাগমন, পুনরাবৃত্তি
খাট্ মেহনত করা চাহ্ প্রার্থনা করা
চেঁচ্ চিৎকার করা বিগড় নষ্ট হওয়া
জম্ ঘনীভূত হওয়া ভিজ্ সিক্ত হওয়া
ঝুল্ দালা ঠেল্ ঠেলা
টান্ আকর্ষণ ডাক্ আহ্বান করা
টুট্ ছিন্ন হওয়া লটক্ ঝুলানো
ডর্ ভীত হওয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy