1 Answers
বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন : কৃ, কাঁদ, জান্, নাচ্ ইত্যাদি।
এখানে সংস্কৃত ধাতু ও তা থেকে গঠিত পদ এবং সংস্কৃত ধাতুর একই অর্থবোধক বাংলা ধাতু ও তা থেকে গঠিত পদের উদাহরণ দেয়া হলো।
সংস্কৃত ধাতু সাধিত পদ বাংলা ধাতু সাধিত পদ
অঙ্ক্ অঙ্কন, অঙ্কিত আঁক্ আঁকা
কথ্ কথ্য, কথিত কহ্ কওয়া, কহন
কৃৎ কর্তন, কর্তিত কাট্ কাটা
কৃ কৃত, কর্তব্য কর করা, করে
ক্রন্দ্ ক্রন্দন কাঁদ্ কাঁদা, কাঁদুনে
ক্রী ক্রয়, ক্রীত কিন্ কেনা, কেনাকাটা
খাদ্ খাদ্য, খাদক খা খাওয়া, খাওন
গঠ্ গঠিত গড়্ গড়া, গড়ন
ঘৃষ্ ঘৃষ্ট ঘর্ষণ ঘষ্ ঘষা
দৃশ্ দৃশ্য, দর্শন দেখ্ দেখা, দেখন
ধৃ ধৃত, ধারণ ধর্ ধরা, ধরন
পঠ্ পঠন, পাঠ্য, পঠিত পড় পড়া, পড়ন
বন্ধ্ বন্ধন বাঁধ্ বাঁধন, বাঁধা
বুধ্ বুদ্ধ, বোধ বুঝ্ বুঝার্
ক্ষ রক্ষণ, রক্ষিত, রক্ষী রাখ্ রাখা
শ্রু শ্রবণ, শ্রুত শুন্ শুনা, শোনা
স্থা স্থান, স্থানীয় থাক্ থাকা
হস্ হাস, হাসন হাস্ হাসা, হাসি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy