1 Answers
বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর্, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাই সংযোগমূলক ধাতু। যেমন : যোগ (বিশেষ্য পদ) + কর্ (ধাতু)=‘যোগ কর’ (সংযোগমূলক ধাতু)। বাক্য-তিনের সঙ্গে পাঁচ যোগ করো। সাবধান (বিশেষ্য) +হ (ধাতু=সাবধান হ, সংযোগমূলক ধাতু)। বাক্য-এখনও সাবধান হও, নতুবা আখেরে খারাপ হবে। সংযোগমূলক ধাতুজাত ক্রিয়া সকর্মক ও অকর্মক দুই হতে পারে।
নিচে সংযোগমূলক ধাতু যোগে গঠিত কয়েকটি ক্রিয়াপদের উদাহরণ দেওয়া হলো। যেমন :
১. কর্-ধাতু যোগে
ক) বিশেষ্যের সঙ্গে : ভয় কর্, লজ্জা কর, গুণ কর
খ) বিশেষণের সঙ্গে : ভালো কর্, মন্দ কর্, সুখী কর্
গ) ক্রিয়াবাচক বিশেষ্যের সঙ্গে : ক্রয় কর্, দান কর্, দর্শন কর্, রান্না কর্
ঘ) ক্রিয়াজাত (কৃদন্ত) বিশেষণের সঙ্গে : সঞ্চিত কর্, স্বগিত কর্
ঙ) ক্রিয়া-বিশেষণের সঙ্গে : জলদি কর্, তাড়াতাড়ি কর্, একত্র কর্)
চ) অব্যয়ের সঙ্গে : না র্ক, হাঁ র্ক, হায় হায় র্ক, ছি ছি কর্
ছ) ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে : খাঁ খাঁ কর্,বন বন কর্, টন টন কর্
জ) ধ্বন্যাত্মক শব্দসহ ক্রিয়া বিশেষণ গঠনে : চট কর্, ধাঁ কর্, হন হন কর্
২. হ- ধাতু যোগে : বড় হ, ছোট হ, ভালো হ, রাজি হ, সুখী হ
৩. দে- ধাতু যোগে : উত্তর দে, ঢাকা দে, দাগা দে, জবাব দে, কান দে, দৃষ্টি দে
৪. পা- ধাতু যোগে : কান্না পা, ভয় পা, দুঃখ পা, লজ্জা পা, ব্যথা পা, টের পা
৫. খা- ধাতু যোগে : মার খা, হিমশিম খা, ছাক খা, ঘষা খা
৬. কাট্- ধাতু যোগে : সাঁতার কাট্, ভেংচি কাট্, জিভ কাট্,
৭. ছাড়- ধাতু যোগে : গলা ছাড়, ডাক ছাড়, হাল ছাড়
৮. ধর্- ধাতু যোগে : গলা ধর্, ঘুণে ধর্, পচা ধর্, মাথা ধর্, গোঁ ধর্