1 Answers

মৃত ব্যক্তির হিসাব থেকে উত্তরা‌ধিকারী কর্তৃক টাকা উত্তোলননিম্নে মৃত ব্যক্তির উত্তরা‌ধিকারী কর্তৃক হিসা‌বের টাকা উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তা‌লিকা তুলে ধরা হলো-

  • ১) পৌরসভা/হাসপাতাল কর্তৃক হিসাবধারীর ডেথ সার্টিফিকেট;
  • ২) কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়া‌রি‌সদের তা‌লিকা (সাকসেশান সার্টিফিকেট);
  • ৩) স্টা‌ম্পের উপরে Indemnity ও Surety Bond দেওয়া;
  • ৪) ১ম শ্রেনীর ম্য‌া‌জিস্ট্রেট আদাল‌তে হলফনামা;
  • ৫) সকল ওয়া‌রি‌সের সত্যা‌য়িত ছ‌বি;
  • ৬) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক পরিচিতি পত্র ও স্বাক্ষর সত্যায়ন;
  • ৭) সকল ওয়া‌রিস কর্তৃক একজন‌কে টাকা উত্তোল‌নের জন্য ক্ষমতা প্রদান;
  • ৮) ২০০ টাকা মুল্যের এডহেসিভ (বিশেষ আঠালো যুক্ত) স্টাম্প;
  • ৯) নমিনী কতৃক দরখাস্ত। এই দরখাস্তটি হাতে লিখিত হতে হবে;
  • ১০) নমিনীর ০২ কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি (চেয়ারম্যান/মেয়র কর্তৃক সত্যায়িত);
  • ১১) ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক টাকা উত্তোল‌নের জন্য আবেদন কর‌লে ব্যাংক টাকা দেওয়ার জন্য অফিস নোট তৈরী ক‌রে টাকা প্রদা‌নের ব্যবস্থা কর‌বে।
2134 views

Related Questions