মৃত ব্যক্তির মা কত অংশ সম্পত্তি পাবেন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
#আইন
1957 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

যখন মৃত ব্যক্তির সন্তান বা মৃত ব্যক্তির পুত্রের সন্তান থাকবে বা মৃত ব্যক্তির দুই বা ততোধিক ভাই বোন থাকবে, তখন মৃত ব্যক্তির মা মোট সম্পত্তির ১/৬ অংশ পাবেন। কিন্তু, মৃত ব্যক্তির যখন কোন সন্তান থাকবে না কিংবা মৃত ব্যক্তির ছেলের কোন সন্তান থাকবে না বা ভাই বোনের সংখ্যা একের অধিক নয়, তখন মা ১/৩ অংশ পাবেন।

আবার, যখন মৃত ব্যক্তির পিতা এবং স্বামী বা স্ত্রী জীবিত তখন স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর বাকী সম্পত্তির ১/৩ পাবেন। অর্থঃ াৎ, যখন মৃত ব্যক্তির পিতা এবং তার জীবন সঙ্গিনী(মহিলা হলে স্বামী/পুরুষ হলে স্ত্রী) জীবিত থাকে, তখন আগে জীবন সঙ্গিনীকে সম্পত্তি দিতে হবে এবং তাকে দেওয়া পর যেই সম্পত্তি থাকবে তার ১/৩ মাকে দেওয়া হবে। মনে রাখতে হবে যে, মোট সম্পত্তির ১/৩ অংশ নয়, স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর বাকী সম্পত্তির ১/৩ অংশ।

1957 views Answered

Next steps