1 Answers

কৃষিক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আমি মনে করি।

কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সহজলভ্য করা ও কৃষকদের কাছে এগুলোর সরবরাহ নিশ্চিতকরণ। দেশের বিভিন্ন অঞ্চলে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচ সুবিধা সম্প্রসারণ ও কৃষকদের কাছে সেচ যন্ত্রপাতির সহজলভ্যতা বৃদ্ধি। উন্নত মানের ও উচ্চ ফলনশীল বীজ উৎপাদন ও সরবরাহ ইত্যাদি খাতে অধিকতর বিনিয়োগ করা। ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা করা, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ করা, সকল কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা। জৈব সার ব্যবহারের উপর বেশি গুরুত্ব আরোপ করে সারাদেশে ৯৭ লক্ষ পরিবারের বসতভিটার চারদিকে জৈব সার, সবুজ সার ও জীবাণু সার উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কার্যক্রম গ্রহণ। সার ব্যবহার সুষমকরণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সারের আমদানি খরচের ওপর ভর্তুকি প্রদান অব্যাহত রাখা। ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে কৃষি ও পল্লি ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা এবং সম্প্রতি বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকে কৃষিঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত - করার জন্য ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রণয়ন করা।

উদ্দীপকে কৃষক গফুর মিয়া যেসব সমস্যার সম্মুখীন তা মূলত কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা দূর করতে উপরোল্লিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করতে হবে।

4 views

Related Questions