1 Answers
উদ্দীপকের মেসার্স মোদীপ কোং মুনাফা বাড়াতে ব্যবস্থাপনার প্রেষণা কাজের সহায়তা নিয়েছেন।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কাজে অনুপ্রাণিত করার প্রক্রিয়া হলো প্রেষণা। এটি মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে। এছাড়া, এটি কর্মীদের কাজ করতে উৎসাহিত করে। ফলে কর্মীদের মনোবল বাড়ে। এক্ষেত্রে আর্থিক (বেতন, বোনাস) ও অনার্থিক (চাকরির নিরাপত্তা ও উত্তম ব্যবহার) উপায়ে প্রেষণা দেওয়া যায়।
উদ্দীপকের মেসার্স মোদীপ কোং প্রতি বছর মুনাফার ১০% কর্মীদের মধ্যে বিতরণ করে। আবার, এ বছর প্রতিষ্ঠানটি কর্মীদের শিক্ষা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুনাফার অংশ পাওয়ায় কর্মীরা আর্থিকভাবে লাভবানও হয়। ফলে কর্মীদের কাজের প্রতি উৎসাহ ও উদ্দীপনা বেড়ে যায়। আবার, এ বছর শিক্ষা ভাতা পাওয়ার কথা ভেবে কর্মীরা খুশি হয়ে উৎসাহ নিয়ে কাজ করে। এটি কর্মীদের আর্থিক প্রেষণা দেওয়ার ফল। তাই বলা যায়, মেসার্স মোদীপ কোং মুনাফা বাড়াতে ব্যবস্থাপনার প্রেষণা কাজের সহায়তা নিয়েছে।