1 Answers

ধান উৎপাদনের জন্য মাঝারি তাপমাত্রা প্রয়োজন। সাধারণত ২২- ২৭° C তাপমাত্রা ধান চাষের উপযোগী। ধান চাষের জন্য অসহনীয় গরম তাপমাত্রা হলো ৩৫°C। ফুল ফোটার সময় তাপমাত্রা ৩৫°C এর বেশি হলে ধানে চিটা হয়। অন্যদিকে নিম্ন তাপমাত্রায় ধান গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ধান গাছ হলদে বর্ণ ধারণ করে, চারা দুর্বল হয় এবং ফসলের জীবনকাল বেড়ে যায়। তবে ধানের জাতভেদে তাপমাত্রার প্রভাবের তারতম্য ঘটে।

4 views

Related Questions