1 Answers
পোশাকের আকৃতির মাধ্যমে দেহের বিভিন্ন অংশের ত্রুটি গোপন করে সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলা যায়।
বেশি স্ফীত বুক এবং প্রশস্ত কোমরের অধিকারীদের জন্য ঢিলেঢালা পোশাক উপযুক্ত। যাদের গ্রীবা খাটো তাদের জন্য 'ভি' বা 'ইউ' আকৃতির গলার নকশা মানানসই। অন্যদিকে যাদের গ্রীবা লম্বা বা সরু তাদের জন্য ছোট গলা এবং উঁচু ফিটিং গলা বেশি মানানসই। যাদের মুখের আকৃতি চারকোণা বা গোলাকার তাদের 'ভি' আকৃতির এবং 'ইউ' আকৃতির গলার নকশা ব্যবহার করা ভালো।
4 views
Answered